গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৭ জুন ২০২৬

মেনু

সরকারি হাসপাতালের অবস্থা দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

তাৎক্ষণিক তত্ত্বাবধায়ককে প্রত্যাহার

জেলা প্রতিনিধি, নোয়াখালী

জেলা প্রতিনিধি, নোয়াখালী

প্রকাশিত: ২১:৩৪ পিএম, ১৬ জুন ২০২৬ | আপডেট: ০৮:২৬ এএম ২০২৬
তাৎক্ষণিক তত্ত্বাবধায়ককে প্রত্যাহার
ছবি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন মঙ্গলবার ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন -ছবি সংগৃহীত

নোয়াখালী সফরে এসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হঠাৎ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন। এ সময় চিকিৎসাসেবায় নানা অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ এবং চিকিৎসকদের দেরিতে উপস্থিতির প্রমাণ পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। সঙ্গে সঙ্গে দায়িত্বে অবহেলার দায়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. ফরিদ উদ্দিন চৌধুরীকে তাৎক্ষণিক প্রত্যাহারের (ক্লোজড) নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার (১৬ জুন) দুপুর দেড়টার দিকে হাসপাতাল পরিদর্শনকালে মোবাইল ফোনে তিনি তত্ত্বাবধায়ককে প্রত্যাহারের নির্দেশ দেন। এ নির্দেশনার পরপরই স্বাস্থ্যমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ করেন হাসপাতালের বাইরে থাকা কিছু লোকজন। তাদের বিক্ষোভের মুখে বিরক্তি প্রকাশ করে সেখান থেকে চলে যান স্বাস্থ্যমন্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা যায়, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালে পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি হাসপাতালের পুরুষ, নারী, শিশু ও ডায়রিয়া ওয়ার্ড এবং জরুরি বিভাগসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। এ সময় হাসপাতালের ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশ ও নোংরা টয়লেট দেখে চরম অসন্তোষ প্রকাশ করেন। একইসঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিত থাকার কথা থাকলেও অধিকাংশ চিকিৎসককে নির্ধারিত সময়ের অনেক পরে হাসপাতালে আসতে দেখা যায়। এতে স্বাস্থ্যমন্ত্রী ক্ষুব্ধ হন এবং হাসপাতালের তত্ত্বাবধায়ককে প্রত্যাহারের নির্দেশ দেন। একইসঙ্গে এই হাসপাতালের সার্বিক অব্যবস্থাপনা দূর করতে দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

পরে নোয়াখালী সার্কিট হাউসে এসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘জনগণের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না। চিকিৎসকরা সময়মতো আসবেন না, হাসপাতাল নোংরা থাকবে-এই সংস্কৃতি বন্ধ করতে হবে। যারা দায়িত্ব পালন করতে পারবেন না, তাদের পদে থাকার কোনো অধিকার নেই।’

হাসপাতাল কর্তৃপক্ষের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে হাসপাতালের পরিবেশ উন্নত না হলে এবং চিকিৎসকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা না গেলে আরো বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

মন্ত্রী বলেন, ‘আমি হাসপাতালে আজ সফরে এসে যা দেখেছি তা খুবই জঘন্য। এত অব্যবস্থাপনার মধ্য দিয়ে একটি হাসপাতাল চলতে পারে না। আমরা ধীরে ধীরে এর সব কিছুই ঠিক করে ফেলবো। নোয়াখালীর বর্তমান সিভিল সার্জনকে আমি মৌখিকভাবে হাসপাতালের তত্ত্বাবধায়কের অতিরিক্ত দায়িত্ব দিয়েছি। বিগত সরকারের ১৭ বছরের নিয়োগ দেওয়া লোকজন এবং তাদের দালালরা হাসপাতালকে জিম্মি করে রেখেছে। তত্ত্বাবধায়ককে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি তিন সদস্যের কমিটি গঠনের জন্য আমি নির্দেশ দিয়েছি।’

মন্ত্রী বলেন, ‘বিগত ১৭ বছরের স্বৈরাচারী সরকার ও অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা আমাদের অনেক দূর পিছিয়ে দিয়েছে। সব মিলিয়ে স্বাস্থ্য খাত একটি বিপর্যস্ত অবস্থায় পরিণত হয়েছে। সারা দেশে এমন জঞ্জাল সৃষ্টি করে রাখা হয়েছে অনিয়ম-দুর্নীতি, যেখানেই আমরা হাত দেই সেখানেই অব্যবস্থাপনা আর খারাপ অবস্থা। সেটি রাতারাতি পরিবর্তন সম্ভব না। সাড়ে তিন মাসে সব পরিবর্তন সম্ভবও না। তবে আমরা চেষ্টা করছি।’

স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শনের সময় নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার এন এম নাসির উদ্দিন, সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেনসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানা/ডিসি/আপ্র/১৬/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কোলবন্দী আয়াতের চোখে পৃথিবী দেখার স্বপ্ন
১৭ জুন ২০২৬

কোলবন্দী আয়াতের চোখে পৃথিবী দেখার স্বপ্ন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: ভোরের আলো ফুটতেই পাড়ার শিশুরা বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে ছুটে যায় স্কুলের...

বটিয়াঘাটায় পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ
১৭ জুন ২০২৬

বটিয়াঘাটায় পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ

খুলনার বটিয়াঘাটা থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৪টায় থানা চ...

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে তরুণ নিহত
১৭ জুন ২০২৬

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে তরুণ নিহত

নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক তরুণ নিহত...

মেহেরপুরে মাদকবিরোধী মেন্টর তৈরির কর্মশালা
১৬ জুন ২০২৬

মেহেরপুরে মাদকবিরোধী মেন্টর তৈরির কর্মশালা

এস এ খান শিল্টু, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকবিরোধ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই