গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৯ জুন ২০২৬

মেনু

জিয়াউর রহমানের দর্শন প্রেরণার উৎস: সিডিএ চেয়ারম্যান

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:৪২ পিএম, ১৯ জুন ২০২৬ | আপডেট: ২২:৫৩ এএম ২০২৬
জিয়াউর রহমানের দর্শন প্রেরণার উৎস: সিডিএ চেয়ারম্যান
ছবি

শুক্রবার (১৯ জুন) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে কথা বলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন -ছবি সংগৃহী

 চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের দূরদর্শী রূপকার। তার জাতীয়তাবাদী দর্শন আজও দেশ গঠনের প্রেরণার উৎস হয়ে আছে। শুক্রবার (১৯ জুন) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বিপুলসংখ্যক নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

বেলায়েত হোসেন বলেন, সংকটময় মুহূর্তে জিয়াউর রহমানের ঐতিহাসিক ঘোষণা ও নেতৃত্ব দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিল। তার সততা, দেশপ্রেম ও জাতীয়তাবাদী আদর্শ আজও প্রেরণা জোগায়। এরপর তিনি সম্প্রতি নিহত রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল করিম চৌধুরীর কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

বেলায়েত হোসেন বলেন, রাঙ্গুনিয়ার এই পবিত্র মাটি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান। আমরা তার আদর্শ ধারণ করে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে কাজ করে যাব। তিনি দাবি করেন, গত ১৭ বছর ধরে দলের নেতাকর্মীরা বৈষম্য, বঞ্চনা, হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। অনেকে বাড়িঘর থেকে বিচ্ছিন্ন ছিলেন এবং একাধিক মামলায় কারাবরণ করেছেন। তার ভাষায়, এসব প্রতিকূলতার মধ্য দিয়েই তারা রাজনৈতিকভাবে এগিয়ে গেছেন।

বেলায়েত হোসেন বলেন, জিয়াউর রহমানের আদর্শই তাদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলনে অনুপ্রাণিত করেছে এবং ছাত্র-জনতার অংশগ্রহণে সেই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে দেশত্যাগে বাধ্য করা হয়েছে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করছে।

সিডিএ চেয়ারম্যান আরো জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ায় তিনি কৃতজ্ঞ। তিনি চট্টগ্রাম নগরকে নান্দনিক, পরিকল্পিত ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে কাজ করার অঙ্গীকার করেন। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান কঠোর। যারা দুর্নীতির সঙ্গে জড়িত হবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। নগর ও সিডিএর স্বার্থে তিনি আপসহীন থাকবেন এবং কাজের মানের বিষয়ে কোনো আপস করা হবে না।

সভায় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, যুগ্ম আহ্বায়ক মো. সাদেক, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরওয়ার উদ্দীন সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বাবুল, যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার, জসিম চৌধুরী ও শাওন উদ্দিন রকি এবং উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক এম. মাসুদ আলম।

সানা/কেএমএএ/আপ্র/১৯/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

ফেনীর রামনগরে মাদকবিরোধী মতবিনিময় সভা
১৯ জুন ২০২৬

ফেনীর রামনগরে মাদকবিরোধী মতবিনিময় সভা

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা উপজেলার ৪ নম্বর রামনগর ইউনিয়নে যুব সমাজ ও সচেতন নাগরিক সমা...

হরমুজ প্রণালি পারের অপেক্ষায় ‘বাংলার জয়যাত্রা’
১৯ জুন ২০২৬

হরমুজ প্রণালি পারের অপেক্ষায় ‘বাংলার জয়যাত্রা’

পারস্য উপসাগরের অস্থির জলসীমায় প্রায় সাড়ে তিন মাস ধরে আটকে থাকা বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘এমভি বাং...

সাতক্ষীরায় তিন স্থানে তিন মরদেহ উদ্ধার
১৯ জুন ২০২৬

সাতক্ষীরায় তিন স্থানে তিন মরদেহ উদ্ধার

সাতক্ষীরার সদর, কলারোয়া ও আশাশুনি উপজেলায় পৃথক তিনটি স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শু...

খুলনায় ২২ মামলার পলাতক আসামি গ্রেফতার
১৯ জুন ২০২৬

খুলনায় ২২ মামলার পলাতক আসামি গ্রেফতার

হত্যাচেষ্টা, মাদক ও ধর্ষণসহ ২২ মামলার পলাতক আসামি ইমরান হাওলাদারকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব-৬ খুলন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

মেসিই সর্বকালের সেরা, বললেন রোনালদো

আর কোনো বিতর্ক নয়, কোনো লুকোছাপাও নয়—লিওনেল মেসিকেই সর্বকালের সেরা ফুটবলার হিসেবে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। আপনি কি রোনালদোর কথায় একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে