গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৪ জুন ২০২৬

মেনু

তারাগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন শুরু

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০৩:০৯ পিএম, ২৪ জুন ২০২৬ | আপডেট: ০৪:২৬ এএম ২০২৬
তারাগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন শুরু
ছবি

ছবি প্রতিনিধি

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রাহকদের আধুনিক, সহজ ও নিরাপদ ডিজিটাল ব্যাংকিং সেবা নিশ্চিত করতে রংপুরের তারাগঞ্জে তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন করেছে পূবালী ব্যাংক।

মঙ্গলবার সকালে তারাগঞ্জ হাটের রয় মার্কেটের সামনে পূবালী ব্যাংকের তারাগঞ্জ উপশাখার উদ্যোগে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি তারাগঞ্জ হাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বেলুন উড়িয়ে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়। পরে অনুষ্ঠিত হয় বিশেষ সেমিনার ও আলোচনা সভা। এতে বক্তারা ক্যাশলেস সমাজ গঠন এবং ডিজিটাল লেনদেনের বিভিন্ন সুবিধা তুলে ধরেন।

তারাগঞ্জ উপশাখার ব্যবস্থাপক নীল কমল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের রংপুর শাখার সহকারী মহাব্যবস্থাপক আরিফ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন রংপুর আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার হুমায়ুন কবির। এ ছাড়া বিভিন্ন ব্যাংক শাখার ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপক, স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, পেশাজীবী এবং উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নীল কমল রায় বলেন, তারাগঞ্জের সর্বস্তরের গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্গে পরিচিত করতেই এ আয়োজন। ক্যাশলেস লেনদেন নিরাপদ ও সময় সাশ্রয়ী। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল লেনদেনে অভ্যস্ত করে তোলাই এ ক্যাম্পেইনের মূল লক্ষ্য। নগদ অর্থ বহন ছাড়াই নিরাপদে কেনাকাটা ও ব্যবসা পরিচালনার সুবিধা গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

হুমায়ুন কবির বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম ভিত্তি হলো ক্যাশলেস অর্থনীতি। পূবালী ব্যাংক গ্রাহকদের নিরাপদ ও আধুনিক সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তারাগঞ্জের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় এ উদ্যোগ স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরো গতিশীল ও স্বচ্ছ করবে।

প্রধান অতিথির বক্তব্যে আরিফ মাহমুদ বলেন, বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগ বাস্তবায়নে পূবালী ব্যাংক কাজ করে যাচ্ছে। প্রান্তিক ব্যবসায়ী থেকে বড় উদ্যোক্তা-সবাইকে ডিজিটাল লেনদেনের আওতায় আনাই লক্ষ্য। বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনে জাল নোট বা চুরির ঝুঁকি থাকে না, পাশাপাশি হিসাব সংরক্ষণও সহজ হয়। এতে ব্যবসায়ীরা নিরাপদে লেনদেনের পাশাপাশি তাদের ব্যবসার পরিধি আরো সম্প্রসারণ করতে পারবেন।

ব্যাংক সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এ ক্যাম্পেইন আগামী ২৬ জুন পর্যন্ত চলবে।
সানা/আপ্র/২৪/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

করতোয়ার চরে জুয়ার আসর, যৌথ অভিযানের দাবি
২৪ জুন ২০২৬

করতোয়ার চরে জুয়ার আসর, যৌথ অভিযানের দাবি

ঘোড়াঘাট (দিনাজপর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট ও নবাবগঞ্জ এবং রংপুরের পীরগঞ্জ থানার সীমান্তবর্তী কর...

অপপ্রচারের বিরুদ্ধে বাগেরহাটে যুবদলের মিছিল
২৪ জুন ২০২৬

অপপ্রচারের বিরুদ্ধে বাগেরহাটে যুবদলের মিছিল

অপপ্রচার ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ডের প্রতিবাদে বাগেরহাটে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ ম...

আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
২৪ জুন ২০২৬

আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

এস এ খান শিল্টু, মেহেরপুর: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও...

টঙ্গীতে সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালিত
২৪ জুন ২০২৬

টঙ্গীতে সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালিত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: কবি, সাহিত্যিক ও নারী জাগরণের অগ্রদূত বেগম সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

সিলেটের ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে প্রত্যাহারের প্রজ্ঞাপন বাতিল করে তাকে স্বপদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২১ জুন) বিকেলে সিলেট নগরের কোর্ট পয়েন্ট এলাকায় ‘সিলেটের সর্বস্তরের নাগরিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। আপনি কি মনে করেন এই মানববন্ধন ও দাবি সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে