গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চট্টগ্রাম বন্দরে ওয়ান স্টপ ভবনের উদ্বোধন

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:১৪ পিএম, ০১ জুলাই ২০২৬ | আপডেট: ১১:৪৩ এএম ২০২৬
চট্টগ্রাম বন্দরে ওয়ান স্টপ ভবনের উদ্বোধন
ছবি

ছবি সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের ওয়ান স্টপ সার্ভিস ভবনের যাত্রা শুরু হয়েছে। বুধবার (১ জুলাই) বেলা পৌনে ১২টায় ভবনটি উদ্বোধন করেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। বেলুন উড়িয়ে ও ফলক উন্মোচনের মাধ্যমে তিনি এ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান বলেন, ওয়ান স্টপ সার্ভিস সেন্টার আগে বন্দরের ভেতরে ছিল, যার ফলে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াতে ভেতরে জটিলতা তৈরি হতো। এ সমস্যার সমাধানে ৮০ কোটি টাকা ব্যয়ে নতুন ভবনটি নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, ভবনের ব্যয় এক বছরের মধ্যেই উঠে আসবে এবং মাসে প্রায় ৫ কোটি টাকা আয় হবে বলে আশা করা হচ্ছে। এ উদ্যোগ পোর্ট কমপ্লায়েন্সে একটি যুগান্তকারী পদক্ষেপ।

তিনি আরো জানান, ভবনের নিরাপত্তা ব্যবস্থা আইএসপিএম কোড অনুযায়ী নিশ্চিত করা হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২২ সালে ভবন নির্মাণের কাজ শুরু হয়। নতুন ভবনের নিচতলায় রিসিপশন, প্রথম তলায় টোকেন ব্যবস্থা এবং সব ফ্লোরে ব্যাংকের বুথ থাকবে। তিনটি ফ্লোরে সার্ভিস কার্যক্রম চলবে। পঞ্চম ও ষষ্ঠ তলা ভাড়া দেওয়া হয়েছে, বাকি তিনটি তলা বন্দরের কাজে ব্যবহৃত হবে। অনুষ্ঠানে বন্দরের সদস্য ও পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/১/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই