গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মাদক ছাড়ুন, না হলে কেউ রক্ষা করবে না: এ্যানি

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

প্রকাশিত: ২১:১৫ পিএম, ০৩ জুলাই ২০২৬ | আপডেট: ০৫:৩৪ এএম ২০২৬
মাদক ছাড়ুন, না হলে কেউ রক্ষা করবে না: এ্যানি
ছবি

শুক্রবার লক্ষ্মীপুরের কুশাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ছিলাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি -ছবি আজকের প্রত্যাশা

তারেক মাহমুদ: মাদক ব্যবসা থেকে সরে না এলে ভবিষ্যতে কঠোর পরিণতির মুখে পড়তে হবে বলে সতর্ক করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, “মাদক ব্যবসা না ছাড়লে গর্তে পড়লে তাকে উদ্ধার করার কেউ থাকবে না।”

শুক্রবার (৩ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ছিলাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, “১৭ বছর ধারাবাহিকভাবে মাদক নিয়ন্ত্রণ করা হয়েছে। সেই মাদক যদি বিএনপির কেউ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তার রক্ষা নাই।” তিনি আরো বলেন, কিছু প্রভাবশালী ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত হয়ে সাময়িক প্রভাব খাটানোর চেষ্টা করছে, যা দীর্ঘস্থায়ী নয়।

মাদক ব্যবসায় জড়িতদের উদ্দেশে তিনি বলেন, “তারা যদি মনে করে তারা অনেক বড় কিছু হয়ে গেছে, সেটা ভুল। এসব ছেড়ে দিতে হবে। না ছাড়লে কেউ যদি গর্তে পড়ে যায়, সেখান থেকে উদ্ধারের কোনো লোক থাকবে না।”

মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান তুলে ধরে এ্যানি বলেন, পুলিশের কাজে কোনো ধরনের সুপারিশ বা রাজনৈতিক হস্তক্ষেপ গ্রহণ করা হবে না। তিনি বলেন, থানার ওসিদের স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে, মাদকের বিষয়ে কোনো তদবির শোনা হবে না। প্রশাসন তার নিজস্ব গতিতে কাজ করবে, রাজনীতি চলবে আলাদা গতিতে।

তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। জনগণের শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

নারী উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সরকার নারীবান্ধব কর্মসূচির মাধ্যমে পরিবারের নারী প্রধানদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা দিচ্ছে। তিনি বলেন, “একজন মা যদি এই সহায়তা পান, তিনি পরিবারকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং সন্তানদের শিক্ষায় উৎসাহিত করতে পারেন। এতে পুরো জাতি শিক্ষিত হবে।”

তিনি আরো বলেন, এই সহায়তা খরচ নয়, বরং বিনিয়োগ হিসেবে কাজ করছে, যা ভবিষ্যৎ প্রজন্ম গঠনে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান এবং দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/৩/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই