গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পরীক্ষা চলাকালে স্কুলে ‘মাতলামি করা’ সেই প্রধান শিক্ষক বরখাস্ত

অভিযুক্ত প্রধান শিক্ষক রুহুল আমিন

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

প্রকাশিত: ২১:০৭ পিএম, ০৪ জুলাই ২০২৬ | আপডেট: ১১:২৪ এএম ২০২৬
অভিযুক্ত প্রধান শিক্ষক রুহুল আমিন
ছবি

অভিযুক্ত প্রধান শিক্ষক রুহুল আমিন

সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে প্রধান শিক্ষকের মাতলামির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) সিরাজগঞ্জের শাহজাদপুরের নুকালি বহুপার্ষিক উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন প্রধান শিক্ষক রুহুল আমিনকে সাময়িক বরখাস্ত করেন।

সামজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ওই শিক্ষককে নেশাগ্রস্থ অবস্থায় অশোভন আচরণ ও অসংলগ্ন কথা বলতে দেখা যায়। এই বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পর শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ওই শিক্ষককে বরখাস্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, যেহেতু এ ধরনের কর্মকাণ্ড আপত্তিকর, অনৈতিক ও আইনবহির্ভূত তাই এতে শিক্ষক সমাজের মর্যাদা মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে  তাই এ ধরনের শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকদের চাকরির শর্ত বিধিমালা ১৯৭৯ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার এমপিও স্থগিত করা হয়েছে।

সানা/কেএমএএ/আপ্র/৪/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই