গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তিন যমজ বোন ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে নজির গড়লো

জেলা প্রতিনিধি, নীলফামারী

জেলা প্রতিনিধি, নীলফামারী

প্রকাশিত: ১১:০৪ পিএম, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ০৭:১৬ এএম ২০২৬
তিন যমজ বোন ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে নজির গড়লো
ছবি

তিন যমজ বোন ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে নজির গড়লো

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে কুড়িগ্রামের তিন যমজ বোন। একসঙ্গে জন্ম নেওয়া এই তিন শিক্ষার্থী এবার একসঙ্গেই মেধার স্বীকৃতি অর্জন করে জেলার শিক্ষাঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

মেধাবী তিন বোন হলেন তাবিয়া রহমান, তাহিয়া রহমান ও তাকিয়া রহমান। তারা কুড়িগ্রাম জেলা জজ আদালতের আইনজীবী তারিকুর রহমান তারিক ও শাহিনা আক্তার দম্পতির সন্তান।

জানা গেছে, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তাহিয়া ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় থেকে এবং তাবিয়া রহমান অর্জুনডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে। বর্তমানে তাহিয়া ও তাকিয়া কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে এবং তাবিয়া কুড়িগ্রাম বর্ডার গার্ড স্কুলের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে।

পরিবারের সদস্যরা জানান, ছোটবেলা থেকেই তিন বোনের পড়াশোনার প্রতি ছিল গভীর আগ্রহ। নিয়মিত অধ্যয়ন, একে অপরকে সহযোগিতা এবং পরিবারের উৎসাহ-অনুপ্রেরণাই তাদের এই সাফল্যের ভিত্তি তৈরি করেছে। একজনের সাফল্য অন্য দুজনকে আরও ভালো করার প্রেরণা জুগিয়েছে।

তিন মেয়ের এই অর্জনে আনন্দ প্রকাশ করে তাদের বাবা আইনজীবী তারিকুর রহমান তারিক বলেন, এটি মহান আল্লাহর অশেষ রহমত। তিনি চান, তার মেয়েরা ভবিষ্যতে সুশিক্ষিত, সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠুক।

কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন বলেন, একই পরিবারের তিন যমজ বোনের একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন সত্যিই বিরল ঘটনা। এটি শুধু তাদের পরিবারের নয়, পুরো কুড়িগ্রাম জেলার জন্যই গর্বের।

এসি/আপ্র/১৩/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই