গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ফাইনাল ম্যাচ দেখে বাড়ি ফিরে ফাঁস নিলেন যুবক

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

প্রকাশিত: ১৪:১৭ পিএম, ২০ জুলাই ২০২৬ | আপডেট: ১০:০৪ এএম ২০২৬
ফাইনাল ম্যাচ দেখে বাড়ি ফিরে ফাঁস নিলেন যুবক
ছবি

ছবি সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখে গভীর রাতে বাড়ি ফেরার পর স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (২০ জুলাই) সকালে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সুমন হোসেন (৩০) উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ দক্ষিণপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে। তিনি কৃষিকাজ করতেন। তার পাঁচ বছর ও দেড় বছর বয়সী দুই সন্তান রয়েছে। পরিবারের সদস্যদের ভাষ্য, তিনি আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ছিলেন।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিনগত শেষ রাতে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা ও স্পেনের ম‌ধ্যকার ফাইনাল খেলা দেখে বাড়ি ফেরেন সুমন। এ সময় পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তার কথাকাটাকাটি ও মনোমালিন্য হয়। পরে সোমবার সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান।

নিহতের স্ত্রী জানান, রাত চারটার দিকে ফুটবল খেলা দেখে বা‌ড়িতে ফেরে সুমন। তাকে শুধু বলে‌ছিলাম, এখন তোমার আসার সময় হলো। তখ‌নি আবার বা‌ড়ি থেকে মাঠের দিকে বের হয়ে যায়। এরপর আমি মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে প‌ড়ি। ভোররাতে হঠাৎ ঘুম ভেঙে দেখতে পাই ঘরের ডাবের সঙ্গে সুমনের লাশ ঝুলছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল জানান, ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার সময় সুমনদের বাড়ি থেকে চিৎকার শুনে তিনি সেখানে যান। ঘরের ভেতরে সুমনকে ঝুলন্ত অবস্থায় দেখে অন্যদের সহযোগিতায় তাকে নামানো হয়। পরে স্থানীয় এক চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, সুমন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে, রাতে ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পর স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য হয়েছিল। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসি/আপ্র/২০/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই