গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গাংনীতে চুরির হিড়িক, ভ্যান হারিয়ে দিশেহারা দরিদ্র পরিবার

জেলা প্রতিনিধি, মেহেরপুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশিত: ০০:৪৯ পিএম, ২৩ জুলাই ২০২৬ | আপডেট: ১৪:০১ এএম ২০২৬
গাংনীতে চুরির হিড়িক, ভ্যান হারিয়ে দিশেহারা দরিদ্র পরিবার
ছবি

প্রতিনিধিত্বকারী ছবি

এস এ খান শিল্টু: মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামে চুরির ঘটনা বেড়েই চলেছে। এবার গভীর রাতে এক দরিদ্র ভ্যানচালকের বাড়ি থেকে ব্যাটারিচালিত পাখি ভ্যান চুরি হয়েছে। একমাত্র উপার্জনের মাধ্যম হারিয়ে সাত সদস্যের পরিবারটি এখন চরম বিপাকে পড়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে গ্রামের ভ্যানচালক রকিবুল ইসলামের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। রকিবুল ইসলাম ওই গ্রামের লালচাঁদ ওরফে লালুর ছেলে। চুরি হওয়া ব্যাটারিচালিত ভ্যানটির আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো রাতে বাড়ির উঠানে ভ্যান রেখে ঘুমিয়ে পড়েন রকিবুল। রাত আনুমানিক ৩টার দিকে তার বাবা ঘুম থেকে উঠে দেখেন উঠানে রাখা ভ্যানটি নেই। পরে খোঁজ নিয়ে তারা বুঝতে পারেন, চোরচক্র বাড়ির প্রাচীর টপকে ভেতরে ঢুকে অত্যন্ত কৌশলে ভ্যানটি নিয়ে গেছে। রাতেই আশপাশের এলাকায় খোঁজ করেও ভ্যানটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

ভ্যানচালক রকিবুল ইসলাম বলেন, “আমাদের পরিবারে সাতজন সদস্য। এর মধ্যে আমার একটি প্রতিবন্ধী নাতি রয়েছে। তার নিয়মিত চিকিৎসার খরচ চালাতে হয়। পরিবারের সবার খাবার ও চিকিৎসার ব্যয় এই ভ্যান চালিয়েই বহন করতাম। একমাত্র আয়ের পথ হারিয়ে এখন সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।”

তিনি প্রশাসনের কাছে দ্রুত ভ্যানটি উদ্ধারের ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

স্থানীয় বাসিন্দারা জানান, রামকৃষ্ণপুর ধলা গ্রামে সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিশেষ করে রাতের বেলায় চোরচক্রের তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বারবার চুরির ঘটনায় দরিদ্র ও নিম্নআয়ের পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এলাকাবাসী দ্রুত চোরচক্র শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

ভুক্তভোগী পরিবার জানিয়েছে, চুরি যাওয়া পাখি ভ্যানটির কোনো সন্ধান পাওয়া গেলে রকিবুল ইসলাম অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
সানা/আপ্র/২৩/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই