গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৪ জুলাই ২০২৬

মেনু

এক টানে জালে ১০৬ মণ ছুরি-ফাইস্যা মাছ, বিক্রি ৯ লাখে

জেলা প্রতিনিধি, কক্সবাজার

জেলা প্রতিনিধি, কক্সবাজার

প্রকাশিত: ১২:৫৭ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৯:২৯ এএম ২০২৬
এক টানে জালে ১০৬ মণ ছুরি-ফাইস্যা মাছ, বিক্রি ৯ লাখে
ছবি

ছবি সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপকূলে জেলেদের টানা জালে এক সঙ্গে ধরা পড়েছে প্রায় ১০৬ মণ ছুরি ও ফাইস্যা মাছ। এসব মাছ নয় লাখ টাকায় বিক্রি হয়েছে। মেরিন ড্রাইভের কিনারে তুলে আনা বিভিন্ন প্রজাতির এসব মাছ দেখতে পর্যটক ও স্থানীয়রা ভিড় করেন।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিলের বাসিন্দা হাফেজ আহমদের মালিকানাধীন জালে মাছগুলো ধরা পড়ে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা মৎস্য অফিসের কর্মী শহিদুল ইসলাম।

জাল ও বোটের মালিক মৌলভি হাফেজ আহমদ বলেন, আবহাওয়া ভালো থাকায় হঠাৎ করে সাগরে প্রচুর মাছ ধরা পড়ছে। জালে ১০৬ মণের বেশি ছুরি ও ফাইস্যা মাছ ধরা পড়েছে। মাছগুলো নয় লাখ টাকায় বিক্রি করা হয়। অন্য সময়ের চেয়ে এবার বছরের শুরুতে জালে প্রচুর মাছ ধরা পড়ছে। প্রতিদিন মাছ ধরা পড়ায় উপকূলের জেলেরা আনন্দিত।

নৌকার মাঝি মোহাম্মদ ইসলাম বলেন, ‘একবারে এতগুলো মাছ পাবো কল্পনাও করিনি। আমরা ভীষণ খুশি। পরিবারের সদস্যরাও আনন্দিত। অনেক দিন সাগরে মাছ পাচ্ছিলাম না। অভাবের কারণে অনেক জেলেকে কিস্তিতে সংসার চালাতে হচ্ছে।’

জেলে টিমের সদস্য মো. ইউছুপ বলেন, ‘আল্লাহ চোখ তুলে তাকিয়েছেন। ঋণশোধের ব্যবস্থা করেছেন তিনি। এভাবে কয়েকদিন মাছ পেলে আর অভাব-অনটনে থাকতে হবে না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।’

মাছের প্রজনন ও ডিম ছাড়ার সময় ৬৫ দিন সাগরে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকে। এবার প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় সাগরে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

এসি/আপ্র/১১/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

চট্টগ্রাম ওয়াসায় ১৭ বছর পর ২৪২ জনের পদোন্নতি
০৪ জুলাই ২০২৬

চট্টগ্রাম ওয়াসায় ১৭ বছর পর ২৪২ জনের পদোন্নতি

দীর্ঘ ১৭ বছর পর চট্টগ্রাম ওয়াসায় পদোন্নতির জট খুলে গেছে। সম্প্রতি সংস্থাটির মোট ২৪২ জন কর্মকর্তা-কর্...

খুলনায় এবার দশম শ্রেণির ছাত্রীকে লক্ষ্য করে গুলি
০৩ জুলাই ২০২৬

খুলনায় এবার দশম শ্রেণির ছাত্রীকে লক্ষ্য করে গুলি

খুলনায় সাম্প্রতিক সময়ে একের পর এক গুলিবর্ষণের ঘটনার ধারাবাহিকতায় এবার গুলিবিদ্ধ হয়েছেন দশম শ্রেণির এ...

কাগজে মৃত, এক যুগ ধরে জীবিত প্রমাণের লড়াই
০৩ জুলাই ২০২৬

কাগজে মৃত, এক যুগ ধরে জীবিত প্রমাণের লড়াই

তথ্যভান্ডারে মৃত হিসেবে নিবন্ধিত

তিস্তা ক্যানেলের পাশে অজ্ঞাত মরদেহ উদ্ধার, চাঞ্চল্য
০৩ জুলাই ২০২৬

তিস্তা ক্যানেলের পাশে অজ্ঞাত মরদেহ উদ্ধার, চাঞ্চল্য

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কোটিপাড়া এলাকা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই