গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কারাগারে থেকেও শিক্ষা ছুটিতে বেতন, প্রশ্নের মুখে কলেজ কর্তৃপক্ষ

জেলা প্রতিনিধি, রংপুর

জেলা প্রতিনিধি, রংপুর

প্রকাশিত: ১২:১২ পিএম, ২৫ জুলাই ২০২৬ | আপডেট: ০৮:৫৭ এএম ২০২৬
কারাগারে থেকেও শিক্ষা ছুটিতে বেতন, প্রশ্নের মুখে কলেজ কর্তৃপক্ষ
ছবি

ছবি সংগৃহীত

রংপুরের মীরবাগ ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোহাম্মদ আলী বাবু প্রতারণা মামলায় প্রায় দুই মাস কারাগারে থাকলেও ওই সময়ের বেতন উত্তোলনের অভিযোগ উঠেছে। কলেজের উপস্থিতি নিবন্ধনে তাকে ‘শিক্ষা ছুটিতে’ দেখানো হলেও সংশ্লিষ্ট ছুটি এখনো অনুমোদিত হয়নি বলে জানিয়েছেন গভর্নিং বডির সভাপতি।

এদিকে গত ২৩ এপ্রিল প্রতারণা মামলায় আদালত মোহাম্মদ আলী বাবুকে ছয় মাসের কারাদণ্ড এবং ৮ লাখ ৫১ হাজার ৫০০ টাকা জরিমানার রায় দেন। তবে ওই রায়ের পরও তার বিরুদ্ধে চাকরিগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

অনুসন্ধানে জানা গেছে, হজে পাঠানো ও চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালে ৭৫ জন হজযাত্রীর সঙ্গে প্রতারণার অভিযোগে ধর্মবিষয়ক মন্ত্রণালয় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চিঠি দেয়। একই সঙ্গে তার দেশত্যাগে নিষেধাজ্ঞারও সুপারিশ করা হয়।

পুলিশ জানায়, নীলফামারী ও রংপুরে দায়ের হওয়া একাধিক প্রতারণা মামলার আসামি মোহাম্মদ আলী বাবুকে গত ১৫ মে রাতে রংপুর মহানগরের একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। পরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। প্রায় দুই মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান।

অভিযোগ রয়েছে, কারাগারে থাকা অবস্থাতেই মে ও জুন মাসের বেতন তার নামে এমপিওভুক্ত হিসেবে উত্তোলন করা হয়। কলেজের উপস্থিতি নিবন্ধনে ১০ মে থেকে তার নামে ‘শিক্ষা ছুটি’ উল্লেখ করা হলেও সেই ছুটি এখনো অনুমোদিত হয়নি।

কলেজের গভর্নিং বডির সভাপতি সেকেন্দার আলী বলেন, মোহাম্মদ আলী বাবু শিক্ষা ছুটির জন্য আবেদন করেছেন এবং এ বিষয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদনসহ প্রয়োজনীয় কাগজপত্র এখনো পাওয়া যায়নি। পরবর্তী সভায় বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে।

শিক্ষা ছুটি অনুমোদনের আগেই কীভাবে বেতন দেওয়া হলো—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে কলেজের অধ্যক্ষই বিস্তারিত বলতে পারবেন।

এ বিষয়ে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ আবুল কালাম মো. জয়নুল আবেদীন ফোনে মন্তব্য করতে রাজি হননি। তিনি সরাসরি কলেজে গিয়ে বিষয়টি জানার পরামর্শ দেন।

অন্যদিকে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. গোলাম মাজেদ বলেন, বিষয়টি তার জানা নেই। অভিযোগের বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


এসি/আপ্র/২৫/০৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই