গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

সাব-রেজিস্ট্রার না থাকায় ঘোড়াঘাটে জমি নিবন্ধন কার্যক্রম স্থবির

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৫৪ পিএম, ২৭ জুলাই ২০২৬ | আপডেট: ১৫:৪৪ এএম ২০২৬
সাব-রেজিস্ট্রার না থাকায় ঘোড়াঘাটে জমি নিবন্ধন কার্যক্রম স্থবির
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট সাব-রেজিস্ট্রি অফিসে নিয়মিত সাব-রেজিস্ট্রারের অনুপস্থিতিতে টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে জমি নিবন্ধন কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে। এতে প্রতিদিন ফিরে যাচ্ছেন কয়েক ডজন সেবাপ্রার্থী। জমি কেনাবেচা, নামজারি, ব্যাংক ঋণের জন্য মর্টগেজসহ বিভিন্ন জরুরি কাজ আটকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। একই সঙ্গে সাব-রেজিস্ট্রি অফিসকেন্দ্রিক শতাধিক মানুষের কর্মসংস্থানেও নেতিবাচক প্রভাব পড়েছে।

সাব-রেজিস্ট্রি অফিস সূত্রে জানা গেছে, নিয়মিত সাব-রেজিস্ট্রার কামরুন নাহার গত ১৭ জুন দুই মাসের প্রশিক্ষণে যাওয়ার পর অফিসটির দায়িত্বে শূন্যতা তৈরি হয়। পরে অতিরিক্ত দায়িত্বে একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হলেও তিনি অসুস্থতার কারণ দেখিয়ে ছুটিতে চলে যান। ফলে টানা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে দলিল নিবন্ধনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

অফিস সূত্র জানায়, সাধারণ সময়ে প্রতি মাসে ১৫০ থেকে ২০০টি দলিল নিবন্ধনের মাধ্যমে সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব পেয়ে থাকে। কিন্তু কর্মকর্তা না থাকায় বর্তমানে প্রতিদিন ৫০ থেকে ৬০ জন সেবাপ্রার্থী অফিসে এসে কোনো সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। এতে জমি কেনাবেচা, ব্যাংক ঋণের জন্য মর্টগেজ, নামজারি এবং জরুরি আর্থিক প্রয়োজনে জমি হস্তান্তরের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো আটকে রয়েছে।

উপজেলার জালালপুর গ্রামের বাসিন্দা মাহবুব বলেন, “জমির মূল্য পরিশোধ অনেক আগেই শেষ হয়েছে। এখন শুধু দলিল নিবন্ধন বাকি। প্রতিদিন অফিসে এসে ফিরে যেতে হচ্ছে। কাজ ঝুলে থাকায় বড় ধরনের সমস্যায় পড়েছি।”

ব্যাংক ঋণগ্রহীতা এক সেবাপ্রার্থী বলেন, “ব্যাংক ঋণ সমন্বয়ের জন্য জমি মর্টগেজ রাখা জরুরি। কিন্তু কর্মকর্তা না থাকায় প্রতিদিন ঘুরতে হচ্ছে। এতে ব্যবসায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি।”

ঘোড়াঘাট দলিল লেখক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুজ্জামান রাখু বলেন, সাব-রেজিস্ট্রার না থাকায় অফিসকেন্দ্রিক শত শত মানুষ কার্যত কর্মহীন হয়ে পড়েছেন। জেলা রেজিস্ট্রার দ্রুত কর্মকর্তা দেওয়ার আশ্বাস দিলেও কার্যক্রম স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুর্ভোগ কাটছে না।

এ বিষয়ে দিনাজপুরের জেলা রেজিস্ট্রার সাজেদুল হক জানান, ঘোড়াঘাট সাব-রেজিস্ট্রি অফিসে নতুন একজন সাব-রেজিস্ট্রার পদায়ন করা হয়েছে। তিনি আগামী ২৯ জুলাই থেকে দায়িত্ব গ্রহণ করে নিয়মিতভাবে অফিস পরিচালনা করবেন।

তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনিক সমন্বয়ের অভাবে একটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের সেবা দীর্ঘদিন বন্ধ থাকায় সাধারণ মানুষকে অযথা ভোগান্তি পোহাতে হয়েছে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে আগাম বিকল্প কর্মকর্তা নিয়োগের স্থায়ী ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।
সানা/আপ্র/২৭/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শ্রীপুরে সাড়ে ১৪ হাজার ইয়াবাসহ কথিত ‘মাদকসম্রাট’ গ্রেফতার
২৮ জুলাই ২০২৬

শ্রীপুরে সাড়ে ১৪ হাজার ইয়াবাসহ কথিত ‘মাদকসম্রাট’ গ্রেফতার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিশেষ অভিযানে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক কথিত মাদক কারবারিকে গ্র...

ফুটবল খেলার বিরোধে সিলেটে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
২৮ জুলাই ২০২৬

ফুটবল খেলার বিরোধে সিলেটে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

সিলেট নগরীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার...

বদরগঞ্জে লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ
২৮ জুলাই ২০২৬

বদরগঞ্জে লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলার খোলাহাটিতে ‘কুটিরশিল্প ও বা...

রাবিতে হামলার শিকার দুই শিক্ষার্থী এবার গ্রেফতার
২৮ জুলাই ২০২৬

রাবিতে হামলার শিকার দুই শিক্ষার্থী এবার গ্রেফতার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে হামলার শিকার তিন শিক্ষার্থীর মধ্যে দুইজনকে ছাত্রলীগের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই