গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নারীর পেট থেকে ৪ কেজি ৮০০ গ্রামের টিউমার অপসারণ

জেলা প্রতিনিধি, চাঁদপুর

জেলা প্রতিনিধি, চাঁদপুর

প্রকাশিত: ১১:০৫ পিএম, ০৮ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:৪৬ এএম ২০২৬
নারীর পেট থেকে ৪ কেজি ৮০০ গ্রামের টিউমার অপসারণ
ছবি

ছবি সংগৃহীত

চাঁদপুরের শাহরাস্তিতে ৩৬ বছর বয়সী এক নারীর পেট থেকে ৪ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি বড় টিউমার অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করেছেন সার্জন ডা. মো. আরিফ উল হাসান।

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে প্রায় দুই ঘণ্টার অস্ত্রোপচারে টিউমারটি অপসারণ করা হয়। অস্ত্রোপচারের পর রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, শাহরাস্তির টামটা উত্তর ইউনিয়নের ওই নারী প্রায় তিন মাস ধরে পেট ফোলা ও ব্যথায় ভুগছিলেন। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার পেটে বড় আকারের টিউমার শনাক্ত হয়। চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

অস্ত্রোপচারে ডা. আরিফ উল হাসানকে সহযোগিতা করেন সার্জন ডা. রেজোয়ানা সুলতানা রাখি ও ডা. মোহাম্মদ জিলানী। অ্যানেস্থেশিয়ার দায়িত্বে ছিলেন ডা. পান্না লাল সাহা।

ডা. মো. আরিফ উল হাসান বলেন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর টিউমার শনাক্ত হওয়ায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় দুই ঘণ্টার অস্ত্রোপচারে টিউমারটি সফলভাবে অপসারণ করা হয়েছে। বর্তমানে রোগী চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং তার অবস্থা স্থিতিশীল।

তিনি জানান, বিভিন্ন কারণে ওই নারীর পেটে এর আগে চারবার অস্ত্রোপচার করা হয়েছিল। এবারের অস্ত্রোপচারটি ছিল তার পঞ্চম।

এর আগে ২০২৪ সালের এপ্রিল মাসে একই হাসপাতালে ৪৫ বছর বয়সী এক নারীর পেট থেকে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের টিউমার অপসারণ করেছিলেন ডা. আরিফ উল হাসান। চলতি বছরের জুনে ২২ বছর বয়সী আরেক নারীর পেট থেকে প্রায় ৩ কেজি ওজনের টিউমারও অপসারণ করেন তিনি।

এ ছাড়া ২০২৪ সালে এক রোগীর পায়ুপথে আটকে থাকা একটি ডাব অস্ত্রোপচার ছাড়াই বের করার ঘটনায়ও আলোচনায় এসেছিলেন এই চিকিৎসক।

এসি/আপ্র/০৮/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই