গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

সাড়ে ১৫ বছর আ’লীগের লোকজনও ভোট দিতে পারেনি: প্রেস সচিব

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১১:৫৫ পিএম, ১৭ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৬:০৪ এএম ২০২৬
সাড়ে ১৫ বছর আ’লীগের লোকজনও ভোট দিতে পারেনি: প্রেস সচিব
ছবি

ছবি সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের লোকেরাও সুন্দরভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। আওয়ামী লীগের লোকজনও কি সাড়ে ১৫ বছর একটি ভোট দিতে পেরেছে? তাদের হয়ে পুলিশ ভোট দিয়ে দিয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।

এসময় শফিকুল আলম বলেন, আগামী নির্বাচন খুব ভালোভাবে হবে। বিদেশি যারা আমাদের বন্ধু আছেন, তারাও এই নির্বাচন নিয়ে মুখিয়ে আছেন। তারা আত্মবিশ্বাসী, এই নির্বাচন খুব ভালোভাবে হবে। তারা সব ধরনের সহযোগিতা আমাদের দিচ্ছে। কেউ কিন্তু নির্বাচন নিয়ে কোনো সংশয় প্রকাশ করছে না। কিন্তু সংশয় আসছে ইউটিউব থেকে, টিকটক থেকে। কিছু লোক আছে বেশি ভিউ কামানোর জন্যে এসব সংশয় প্রকাশ করছে। কারো সাধ্য নাই এই নির্বাচনে ডিস্টার্ব করার।

তিনি বলেন, আওয়ামী লীগ কী পারে তা আমরা নভেম্বর মাসে দেখেছি। তাদের নেত্রীর যখন বিচারের রায় হলো তখন তারা হরতাল ডেকে কী করতে পারে! তারা দুই একটা ককটেল মারতে পারে, কিছু গির্জায় ককটেল মারে, কিছু বাসে আগুন দিয়ে একজনকে মেরে ফেলেছে। এর বাইরে তারা কী পারে? এর বাইরে কি তারা একটা মিছিল ডাকতে পারে, তাদের মিছিলে কি কেউ যায়? যারা ডলার বাইরে নিয়ে গেছে তারা কি এতই বোকা আবার দেশে ডলার পাঠিয়ে মিছিল করাবে। তারা জানে তাদের নেত্রী আর দেশে আসতেছে না, তাদের ডলার এখন অন্য খাতে ব্যয় করছে।

তিনি আরো বলেন, বহির্বিশ্ব থেকে আওয়ামী লীগের বিষয়ে কোনো চাপ নেই। তারা ভয়ানক গুম, খুন এবং ডাকাতি রাজ্য কায়েম করেছিল, তা পৃথিবী সকল দেশ জানে। তাদের হয়ে কেউ বলছে না যে সুযোগ দেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সভাপতি মো. আরজু মিয়া, সহসভাপতি ইব্রাহিম খান সাদত, সাবেক সিনিয়র আল আমিন শাহীন, পীযূষ কান্তি আচার্য, সাবেক সহসভাপতি শেখ শহিদুল ইসলাম, মফিজুর রহমান লিমন, সাবেক কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহাজাদাসহ বিভিন্ন গণমাধ্যমের জেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসি/আপ্র/১৭/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

রায়পুরে প্রবাসীর অর্থায়নে রাস্তা নির্মাণ, বরাদ্দ টাকার তদন্ত দাবি
২৯ অক্টোবর ২০২৬

রায়পুরে প্রবাসীর অর্থায়নে রাস্তা নির্মাণ, বরাদ্দ টাকার তদন্ত দাবি

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলার ৮ নম্বর রায়পুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পরশুরামপ...

ছেলের মৃত্যুর ৪৫ দিন পর বাসায় মিলল মায়ের মরদেহ
২৯ অক্টোবর ২০২৬

ছেলের মৃত্যুর ৪৫ দিন পর বাসায় মিলল মায়ের মরদেহ

চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ি এলাকায় নিজ বাসা থেকে নূর নাহার বেগম (৭৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার...

পাকুন্দিয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী জারিগান অনুষ্ঠিত ও পুরস্কার বিতরণ
২৯ অক্টোবর ২০২৬

পাকুন্দিয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী জারিগান অনুষ্ঠিত ও পুরস্কার বিতরণ

মো: রেজুয়ানুল হক, পাকুন্দিয়া: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের আতকাপাড়া চরপাড়া যুব স...

ইতালি পাঠানোর প্রলোভনে ৫৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ, লিবিয়ায় ১৭ মাস বন্দি সুমন
২৯ অক্টোবর ২০২৬

ইতালি পাঠানোর প্রলোভনে ৫৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ, লিবিয়ায় ১৭ মাস বন্দি সুমন

অনাদি কুমার মণ্ডল: ইতালিতে সরাসরি পাঠানো ও ভালো বেতনের চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৫৮...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে