গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দিনাজপুর বোর্ডে এসএসসির ফলে বড় ধস, পাস ৫৮ শতাংশ

জেলা প্রতিনিধি, দিনাজপুর

জেলা প্রতিনিধি, দিনাজপুর

প্রকাশিত: ০২:২৭ পিএম, ১১ আগস্ট ২০২৬ | আপডেট: ০৯:৫২ এএম ২০২৬
দিনাজপুর বোর্ডে এসএসসির ফলে বড় ধস, পাস ৫৮ শতাংশ
ছবি

দিনাজপুর শহরের হলিল্যান্ড কলেজ ক্যাম্পাসে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীদের উচ্ছ্বাস -প্রতিনিধির পাঠানো ছবি

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। এ বছর এ বোর্ডে গড় পাসের হার নেমে দাঁড়িয়েছে ৫৮ দশমিক ০৬ শতাংশে, যা বোর্ডটির ইতিহাসে সর্বনিম্ন। গত বছরও এ বোর্ডে সর্বনিম্ন পাসের হার ছিল ৬৭ দশমিক ০৩ শতাংশ। এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে প্রায় ৯ শতাংশীয় পয়েন্ট।
    
একই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। এবার ১৩ হাজার ৬৩৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ১৫ হাজার ৬২ জন।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় দিনাজপুর শিক্ষা বোর্ড মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন।

বোর্ড সূত্রে জানা যায়, এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৮৩ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৮০ হাজার ৭৫২ জন। উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪ হাজার ৯২৫ জন। অকৃতকার্য হয়েছে ৭৫ হাজার ৮২৭ জন। আর পরীক্ষায় অনুপস্থিত ছিল ২ হাজার ৯৪২ জন। এ ছাড়া ১৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এবারও ছাত্রীদের ফলাফল ছাত্রদের তুলনায় ভালো হয়েছে। ছাত্রীদের পাসের হার ৬৩ দশমিক ০১ শতাংশ, আর ছাত্রদের পাসের হার ৫৩ দশমিক ৩৩ শতাংশ। মোট ১৩ হাজার ৬৩৯ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ছাত্রী ৭ হাজার ১৫২ জন এবং ছাত্র ৬ হাজার ৪৮৭ জন।

বিভাগভিত্তিক ফলাফলেও বড় ধরনের পার্থক্য দেখা গেছে। বিজ্ঞান বিভাগে ৯৯ হাজার ৮১৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৩ হাজার ১৫৭ জন। এ বিভাগে পাসের হার ৭৩ দশমিক ২৯ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৩৬ হাজার ৮৬০ জন এবং ছাত্রী ৩৬ হাজার ২৯৭ জন।

মানবিক বিভাগে ৭৮ হাজার ৯৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র ৩০ হাজার ৫৯৬ জন। এ বিভাগে পাসের হার ৩৮ দশমিক ৭৫ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১১ হাজার ৭৭০ জন এবং ছাত্রী ১৮ হাজার ৮২৬ জন।

ব্যবসায় শিক্ষা বিভাগে ১ হাজার ৯৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ১৭২ জন। এ বিভাগে পাসের হার ৫৯ দশমিক ৫০ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৭৩৭ জন এবং ছাত্রী ৪৩৫ জন।

এবার বোর্ডের ফলাফলে শূন্য পাসের বিদ্যালয়ের সংখ্যাও বেড়েছে। মোট ১৮টি বিদ্যালয়ের কোনো পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। বিপরীতে শতভাগ পাস করেছে মাত্র ২৪টি বিদ্যালয়, যা সাম্প্রতিক বছরগুলোর তুলনায় সর্বনিম্ন।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন জানান, এবার বোর্ডের অধীনে ৮টি জেলার ২ হাজার ৮১৪টি বিদ্যালয় থেকে ২৮৩টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা ছিল ১৭তম।

ফলাফল ঘোষণার সময় বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ বোরহান উদ্দিন, উপপরীক্ষা নিয়ন্ত্রকসহ বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/১১/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই