গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জোরপূর্বক সম্পর্কের অভিযোগে স্বামীর বিশেষ অঙ্গ কাটলো স্ত্রী

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১১:১৪ পিএম, ১৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১১:০৪ এএম ২০২৬
জোরপূর্বক সম্পর্কের অভিযোগে স্বামীর বিশেষ অঙ্গ কাটলো স্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টার অভিযোগে স্বামীকে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোছা. সাবিকুন্নাহার মিম (২৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে নাসিকের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জহিরুল ইসলাম (৩২) ও তার স্ত্রী সাবিকুন্নাহার মিম দক্ষিণ সানারপাড় এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন। বুধবার রাতে জহিরুল বাসায় ফেরার পর স্ত্রীর অনিচ্ছা সত্ত্বেও তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও একপর্যায়ে ঝগড়া শুরু হয়। পরে স্ত্রী স্বামীকে গুরুতর আহত করেন। জহিরুলের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক। তিনি জানান, ঘটনার কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এসি/আপ্র/১৩/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই