গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কমেছে মরিচের দাম, সবজি ৬০ থেকে ৮০ টাকায়

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪২ পিএম, ১৫ আগস্ট ২০২৬ | আপডেট: ০০:৪৮ এএম ২০২৬
কমেছে মরিচের দাম, সবজি ৬০ থেকে ৮০ টাকায়
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর খুচরা বাজারে গত সপ্তাহের তুলনায় কাঁচা মরিচের দাম কিছুটা কমেছে। একই সঙ্গে সরবরাহ বাড়ায় বেশ কিছু সবজির দামও কিছুটা কমতির দিকে। তবে বাজার এখনো পুরোপুরি স্বস্তিদায়ক নয়। কয়েকটি সবজির দাম এখনো ১০০ টাকা ছাড়িয়ে রয়েছে।

শনিবার রাজধানীর মালিবাগ ও রামপুরা কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

ব্যবসায়ীরা জানান, বর্ষা মৌসুমে ঢেঁড়স, কাঁকরোল, পটল, ধুন্দুল, কচুরমুখী ও কচুর লতির মতো সবজির সরবরাহ সাধারণত বাড়ে। ফলে এ সময়ে এসব সবজির দাম তুলনামূলক কম থাকার কথা। তবে সরবরাহ বাড়লেও বাজারে বেশির ভাগ সবজি এখনো ৬০ থেকে ৮০ টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে।

বাজারে ঢেঁড়স, পটল ও চিচিঙ্গা ৬০ টাকা কেজি, কাঁকরোল ৯০ থেকে ১০০ টাকা, করলা ১০০ টাকা, কচুরমুখী ৮০ থেকে ১০০ টাকা, বরবটি ও কচুর লতি ৮০ টাকা, ধুন্দুল ৮০ টাকা এবং বেগুন প্রকারভেদে ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শিমের দাম ২০০ টাকা কেজি।

এ ছাড়া লাউ ৬০ থেকে ৮০ টাকা, কচু ১০০ টাকা এবং মাঝারি আকারের ফুলকপি ১০০ টাকা পিস দরে বিক্রি হচ্ছে।

কমেছে কাঁচা মরিচের দাম

কাঁচা মরিচের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। দুই সপ্তাহ আগেও কাঁচা মরিচের দাম কেজিতে ৪০০ টাকা বা তার বেশি উঠেছিল। গত সপ্তাহে তা ২৫০ থেকে ৩০০ টাকার মধ্যে ছিল। শনিবার রাজধানীর খুচরা বাজারে কাঁচা মরিচ ২০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

মালিবাগ রেলগেট কাঁচাবাজারের ব্যবসায়ী আব্দুল হক বলেন, ভারতীয় কাঁচা মরিচের চালান বাজারে আসার পর দাম অনেকটাই কমেছে।

এদিকে পেঁয়াজের দামে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। মানভেদে পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী মাহমুদুল হাসান বলেন, মরিচের দাম কিছুটা কমেছে, এটি ভালো খবর। তবে সবজি ও অন্যান্য নিত্যপণ্যের দাম এখনো বেশি। গত সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কমলেও মোট বাজার খরচে তেমন প্রভাব পড়ছে না।

রামপুরা বাজারে যেসব দামে সবজি

রামপুরা বাজারে টমেটো প্রকারভেদে ১০০ থেকে ১২০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা এবং এক হালি লেবু ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে।

দেশি ধনেপাতা ২৫০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচা কলা ৫০ টাকা হালি এবং চালকুমড়া ৫০ থেকে ৬০ টাকা পিস।

শাকের মধ্যে লালশাকের আঁটি ২০ টাকা, লাউশাক ৪০ টাকা, কলমিশাক ২০ টাকা, পুঁইশাক ৪০ টাকা এবং ডাঁটাশাক ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে গত সপ্তাহের তুলনায় আলুর দাম কেজিতে ৫ টাকা বেড়েছে। বর্তমানে বাজারে আলু ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এসি/আপ্র/১৫/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল
১৪ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘদিন গ্যাসসংকটে বন্ধ থাকার পর প্রয়োজনীয় গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চট্ট...

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
১৪ সেপ্টেম্বর ২০২৬

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে...

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ
১৩ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া দ্বিত...

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে আগামী পাঁচ বছরে আরো ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ। আর এ লক্ষ্যে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই