গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

স্বস্তিদায়ক হবে এবারের রমজান: বাণিজ্য উপদেষ্টা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২২ পিএম, ২৫ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২১:৩৩ এএম ২০২৬
স্বস্তিদায়ক হবে এবারের রমজান: বাণিজ্য উপদেষ্টা
ছবি

ছবি সংগৃহীত

আসন্ন রমজান উপলক্ষে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার নিত্যপ্রয়োজনীয় পণ্য ৪০ শতাংশ বেশি আমদানি হয়েছে, ফলে এবারের রমজান গতবারের চেয়ে অনেক বেশি স্বস্তিদায়ক হবে।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স’ কমিটির ১০ম সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমরা বর্তমান বাজারের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেছি। আমদানি ও উৎপাদনের পরিমাণগত বিশ্লেষণ করে আমাদের উপলব্ধি হয়েছে যে, গত বছরের তুলনায় এবারের রমজানে বাজার পরিস্থিতি অনেক বেশি স্থিতিশীল থাকবে। ব্যবসায়ীরা আমাদের আশ্বস্ত করেছেন যে সরবরাহ স্বাভাবিক থাকবে। এমনকি কিছু কিছু পণ্যের দাম গত বছরের তুলনায় আরো কমতে পারে।

আমদানি পরিস্থিতির চিত্র তুলে ধরে শেখ বশিরউদ্দীন বলেন, গত বছরের এই সময়ের তুলনায় এবার নিত্যপণ্য আমদানির পরিমাণ ৪০ শতাংশ বেশি। পর্যাপ্ত মজুদ ও সরবরাহ নিশ্চিত হওয়ায় দাম সাধারণ মানুষের নাগালের মধ্যেই থাকবে বলে আমাদের বিশ্বাস।

নেত্রকোনায় এক অনুষ্ঠানে ‘পদ্মা সেতুর কারণে চালের দাম বেড়েছে’— এমন মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে উপদেষ্টা বলেন, “কর্ণফুলী টানেল, পায়রা বন্দর ও পদ্মা সেতুর মতো অনেকগুলো অযাচিত প্রকল্পের কারণে সরকারের ওপর ঋণের বড় দায় তৈরি হয়েছে। এর ফলে টাকার অবমূল্যায়ন হয়েছে এবং আইএমএফের কাছ থেকে বড় অঙ্কের ঋণ নিতে হয়েছে। এই অর্থনৈতিক চাপের প্রভাবই বর্তমানে নিত্যপণ্যের বাজারে পড়ছে।

সভায় বাণিজ্য সচিব মাহবুবুর রহমানসহ বিভিন্ন সরকারি সংস্থা ও বেসরকারি বাণিজ্য সংগঠনের ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসি/আপ্র/২৫/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল
১৪ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘদিন গ্যাসসংকটে বন্ধ থাকার পর প্রয়োজনীয় গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চট্ট...

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
১৪ সেপ্টেম্বর ২০২৬

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে...

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ
১৩ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া দ্বিত...

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে আগামী পাঁচ বছরে আরো ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ। আর এ লক্ষ্যে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই