গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

মেনু

জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিট ও পণ্য মেলার সমাপনী অনুষ্ঠানে শামা ওবায়েদ

নারীদের সম্পৃক্ততা ছাড়া ট্রিলিয়ন ডলারের অর্থনীতি সম্ভব নয়

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫০ পিএম, ০৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩১ এএম ২০২৬
নারীদের সম্পৃক্ততা ছাড়া ট্রিলিয়ন ডলারের অর্থনীতি সম্ভব নয়
ছবি

শনিবার শেরেবাংলা নগরে বিআইএম প্রাঙ্গণে জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিট ও পণ্য মেলা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-২ ও সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম -ছবি সংগৃহীত

নারীদের অর্থনৈতিক উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে না পারলে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-২ ও সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী নারী। তাদের পেছনে রেখে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। উন্নয়ন হতে হবে অন্তর্ভুক্তিমূলক, যেখানে চট্টগ্রাম থেকে রংপুর এবং যশোর থেকে ফরিদপুর - সব অঞ্চলের নারীরা সমান সুযোগ পাবেন।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) প্রাঙ্গণে জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিট ও পণ্য মেলা-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিন দিনব্যাপী এ আয়োজন ৫ নভেম্বর ‘নারী উদ্যোক্তার অগ্রযাত্রায় সমৃদ্ধ হবে আগামীর বাংলাদেশ’ স্লোগানে ৬০টি স্টল নিয়ে শুরু হয়।

শামা ওবায়েদ বলেন, নারী উদ্যোক্তাদের বিশেষ সুবিধা বা অগ্রাধিকার প্রয়োজন নেই। অন্য উদ্যোক্তাদের মতো তারাও নিজেদের ন্যায্য অধিকার ও সমান সুযোগ চান। এমন সময় আসা উচিত, যখন উদ্যোক্তার আগে ‘নারী’ শব্দটি ব্যবহার করতে হবে না। নারী-পুরুষের সমান অধিকার ও সুযোগ নিশ্চিত হলেই প্রকৃত অর্থনৈতিক মুক্তি আসবে। তিনি বলেন, যশোরের কোনো নারী নকশিকাঁথা তৈরি করেন, রংপুরের কোনো নারী শতরঞ্জি বানান, আবার চট্টগ্রামের কোনো তরুণী অনলাইনে খাবারের ব্যবসা করেন। কিন্তু পণ্য বাজারজাতকরণ, নতুন বাজার খুঁজে পাওয়া, অর্থায়ন ও প্রয়োজনীয় সহযোগিতার অভাবে তাদের অনেকেই উদ্যোগ বড় করতে পারছেন না। এসব প্রতিবন্ধকতা দূর করতে নারী উদ্যোক্তাদের জন্য সমন্বিত সহায়তা কাঠামো গড়ে তুলতে হবে।

নারী উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ তৈরিতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ৮১টি মিশনকে নারী উদ্যোক্তাদের পণ্যের সম্ভাব্য বাজার ও চাহিদা খুঁজে বের করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিদেশে কোন ধরনের বাংলাদেশি পণ্যের চাহিদা রয়েছে, তা চিহ্নিত করে উদ্যোক্তাদের সঙ্গে সংশ্লিষ্ট বাজারের সংযোগ তৈরিতে মিশনগুলো কাজ করবে।

বিদেশি কূটনীতিক, মন্ত্রী ও প্রতিনিধিদের সামনে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের পণ্য তুলে ধরার পরিকল্পনার কথাও জানান তিনি। এ জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি জায়গায় তাদের পণ্য প্রদর্শনের ব্যবস্থা করতে চান বলে জানান শামা ওবায়েদ। এসএমই ফাউন্ডেশন ও শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোক্তারা যোগাযোগ করলে এ উদ্যোগ এগিয়ে নেওয়া সম্ভব হবে বলেও উল্লেখ করেন তিনি।

বর্তমান বাজেটে সৃজনশীল অর্থনীতিকে গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি, শিল্পকলা, আলোকচিত্র, চলচ্চিত্র, নাটক, নাচ, পাটজাত পণ্য, প্রসাধনী ও গহনাসহ বিভিন্ন পণ্য এ অর্থনীতির অংশ। এ খাতে নারীদের অংশগ্রহণ ও অবদান অনেক বেশি। সৃজনশীল অর্থনীতির মাধ্যমে দেশীয় পণ্য আন্তর্জাতিক বাজারে তুলে ধরার সুযোগ কাজে লাগাতে হবে।

নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে শামা ওবায়েদ বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের মেয়েদের প্রাথমিক থেকে স্নাতক পর্যায় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মেয়েদের স্কুলে ফিরিয়ে আনা এবং বাল্যবিবাহ প্রতিরোধেও সরকার কাজ করছে। নারী শিক্ষার প্রসার ও যথাযথ সুযোগ নিশ্চিত করা গেলে নারীরা সব ক্ষেত্রেই আরো ভালো করবেন।

নিজেকে একজন ক্ষুদ্র উদ্যোক্তা উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেক নারী উদ্যোক্তার পেছনে সংগ্রাম ও সাফল্যের গল্প রয়েছে। এসব গল্প দেশের ১৭ কোটি মানুষের সামনে তুলে ধরা প্রয়োজন, যাতে নতুন প্রজন্মের মেয়েরা অনুপ্রাণিত হয়ে নিজের পায়ে দাঁড়ানোর উদ্যোগ নিতে পারেন।

আন্তর্জাতিক বৈঠকগুলোতে নারীর ক্ষমতায়ন এবং নারী উদ্যোক্তাদের জন্য বিদেশি উন্নয়ন সহযোগীদের ভূমিকার সুযোগ তুলে ধরার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নতুন বাজার খোঁজা, অর্থায়ন, ব্যাংকঋণ সহজ করা এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করবে। আন্তর্জাতিক বাজারে প্রবেশসহ যেকোনো সহযোগিতার প্রয়োজন হলে নারী উদ্যোক্তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের আহ্বান জানান তিনি। তাদের সমস্যা সমাধানে নিজের অবস্থান থেকে সহযোগিতার আশ্বাসও দেন।

এর আগে জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিট-২০২৬-এ আট নারী উদ্যোক্তাকে সম্মাননা দেন শামা ওবায়েদ ইসলাম। সম্মাননাপ্রাপ্তরা হলেন - ঢাকা বিভাগের সাগুফতা সুলতানা, চট্টগ্রাম বিভাগের মঞ্জুলিকা চাকমা, সিলেট বিভাগের শান্তনা, ময়মনসিংহ বিভাগের হেনা খাতুন, রাজশাহী বিভাগের আফরোজা আজিজ মুন্নি, রংপুর বিভাগের উম্মে কুলসুম পপি, বরিশাল বিভাগের বিলকিস আহমেদ লিলি এবং খুলনা বিভাগের মরিয়ম নার্গিস। পরে তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয় ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান, সচিবসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।


সানা/কেএমএএ/আপ্র/৭/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
০৭ নভেম্বর ২০২৬

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশের প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য ৩০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন অনুমোদন করেছে...

শীতের সবজিতে স্বস্তি, চড়া মাছ-মাংসের দাম
০৭ নভেম্বর ২০২৬

শীতের সবজিতে স্বস্তি, চড়া মাছ-মাংসের দাম

রাজধানীর বাজারে আসতে শুরু করেছে শীতের আগাম সবজি। সরবরাহ বাড়তে থাকায় এসব সবজির দামও তুলনামূলক কমেছে।...

সঞ্চয়পত্র কেনার আগে যেসব ভুল এড়িয়ে চলবেন
০৭ নভেম্বর ২০২৬

সঞ্চয়পত্র কেনার আগে যেসব ভুল এড়িয়ে চলবেন

নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে দেশের মধ্যবিত্ত ও সীমিত আয়ের মানুষের কাছে সঞ্চয়পত্র বেশ জনপ্রিয়। সংসা...

শীতের সবজিতে কিছুটা স্বস্তি, ছোলায় আগাম রমজানের উত্তাপ
০৭ নভেম্বর ২০২৬

শীতের সবজিতে কিছুটা স্বস্তি, ছোলায় আগাম রমজানের উত্তাপ

শীত এখনো পুরোপুরি আসেনি। তবে আগাম শীতের সবজিতে ভরে উঠতে শুরু করেছে রাজধানীর বাজার। শিম, ফুলকপি, বাঁধ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে