গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ফেব্রুয়ারির প্রথম তিন সপ্তাহেই রেমিট্যান্স ছাড়াল দুই বিলিয়ন ডলার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৩ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১২:৪০ এএম ২০২৬
ফেব্রুয়ারির প্রথম তিন সপ্তাহেই রেমিট্যান্স ছাড়াল দুই বিলিয়ন ডলার
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি প্রবাসী আয়ে ফের বড় ধরনের উল্লম্ফন লক্ষ্য করা যাচ্ছে। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২১ দিনেই দেশে ২৩০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার বা ২ দশমিক ৩০ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১১ কোটি মার্কিন ডলার।

রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহে ব্যাপক গতি এসেছে। ২০২৫ সালের ফেব্রুয়ারির প্রথম ২১ দিনে যেখানে ১৯১ কোটি ৩০ লাখ ডলার এসেছিল, সেখানে এ বছর একই সময়ে আয় বেড়েছে প্রায় ৩৯ কোটি ডলার। 

কেবল মাস ভিত্তিক নয়, চলতি অর্থবছরের সামগ্রিক হিসাবেও প্রবাসী আয়ের প্রবৃদ্ধি ঈর্ষণীয়। জুলাই থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট ২ হাজার ১৭৪ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৬০ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের রেকর্ড অনুযায়ী, গত জানুয়ারি মাসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল, যা ছিল দেশের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ মাসিক আয়। এর আগে গত ডিসেম্বরে এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা একক মাস হিসেবে দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। এছাড়া অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত প্রতি মাসেই রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৫০ কোটি ডলারের উপরে। 

দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ আয়ের রেকর্ড ছিল গত ২০২৪-২৫ অর্থবছরে। সে সময় প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছিলেন।

এসি/আপ্র/২২/০২/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল
১৪ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘদিন গ্যাসসংকটে বন্ধ থাকার পর প্রয়োজনীয় গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চট্ট...

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
১৪ সেপ্টেম্বর ২০২৬

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে...

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ
১৩ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া দ্বিত...

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে আগামী পাঁচ বছরে আরো ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ। আর এ লক্ষ্যে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই