গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড়

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০০ পিএম, ১৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৩:২৭ এএম ২০২৬
রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড়
ছবি

ছবি সংগৃহীত

রাশিয়া থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা থেকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশের আবেদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্র জানিয়েছে, ১১ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই ছাড়ের মেয়াদ আগামী ৯ জুন পর্যন্ত বহাল থাকবে। একই দিনে মার্কিন পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানায়।

এর আগে গত ১২ মার্চ মার্কিন ট্রেজারি বিভাগ রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য সংক্রান্ত লেনদেনে ৩০ দিনের একটি ছাড় দিয়েছিল, যার মেয়াদ শেষ হয় ১১ এপ্রিল। তবে সেই সুবিধা কেবল আগে থেকেই জাহাজে তোলা চালানের ক্ষেত্রে প্রযোজ্য ছিল এবং সে সময় বাংলাদেশের জন্য তা কার্যকর হয়নি।

পরবর্তীতে গত ৩০ মার্চ মার্কিন সরকারের কাছে পাঠানো এক চিঠিতে জ্বালানি বিভাগ সীমিত সময়ের জন্য নিষেধাজ্ঞা শিথিলের আবেদন জানায়। এতে বিশ্ববাজারে তেলের মূল্যবৃদ্ধি এবং মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সংগ্রহের জটিলতার বিষয়টি তুলে ধরা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, সহজলভ্যতা ও দ্রুত সরবরাহের সক্ষমতার কারণে রাশিয়া বর্তমানে বাংলাদেশের জন্য একটি বিকল্প জ্বালানি উৎস হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকের পরিপ্রেক্ষিতেই এই ছাড় অনুমোদিত হয়। গত মার্চে অনুষ্ঠিত একটি ভার্চুয়াল বৈঠকে দুই দেশের সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা এ বিষয়ে আলোচনা করেন।

এসি/আপ্র/১৭/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল
১৪ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘদিন গ্যাসসংকটে বন্ধ থাকার পর প্রয়োজনীয় গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চট্ট...

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
১৪ সেপ্টেম্বর ২০২৬

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে...

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ
১৩ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া দ্বিত...

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে আগামী পাঁচ বছরে আরো ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ। আর এ লক্ষ্যে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই