গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দেশের বাজারে আরো কমলো সোনার দাম

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৭ পিএম, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৬:২৪ এএম ২০২৬
দেশের বাজারে আরো কমলো সোনার দাম
ছবি

ছবি সংগৃহীত

দেশের বাজারে আবারো সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এতে ২২ ক্যারেটের ভালো মানের সোনার ভরি এখন ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায় নেমে এসেছে, যা আগের দিন ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১০ টাকা।

বুধবার (২৯ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমার প্রভাবেই স্থানীয় বাজারে এই সমন্বয় আনা হয়েছে।

নতুন দামের তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট সোনা: ২,৪২,৪৯৫ টাকা (প্রতি ভরি), ২১ ক্যারেট: ২,৩১,৪৭২ টাকা ১৮ ক্যারেট: ১,৯৮,৪০৫ টাকা, সনাতন পদ্ধতি: ১,৬১,৬০৫ টাকা। 

তবে সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৫ হাজার ৪৮২ টাকা নির্ধারিত আছে। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকা।

বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে সোনার দামে ওঠানামা দেখা যাচ্ছে। বিশ্ব বাজারে প্রতি আউন্স সোনার দাম বর্তমানে প্রায় ৪ হাজার ৬০০ ডলারের কাছাকাছি রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এসি/আপ্র/২৯/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল
১৪ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘদিন গ্যাসসংকটে বন্ধ থাকার পর প্রয়োজনীয় গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চট্ট...

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
১৪ সেপ্টেম্বর ২০২৬

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে...

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ
১৩ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া দ্বিত...

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে আগামী পাঁচ বছরে আরো ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ। আর এ লক্ষ্যে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই