গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পিরোজপুরের বোম্বাই মরিচ যাচ্ছে চীন-জাপানে, চাষিদের সাফল্য

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৫:৩১ পিএম, ০৩ মে ২০২৬ | আপডেট: ০০:১৫ এএম ২০২৬
পিরোজপুরের বোম্বাই মরিচ যাচ্ছে চীন-জাপানে, চাষিদের সাফল্য
ছবি

ছবি সংগৃহীত

দেশের সীমানা পেরিয়ে এখন আন্তর্জাতিক বাজারে জায়গা করে নিচ্ছে পিরোজপুরের বোম্বাই মরিচ। বিশেষ করে চীন, জাপান ও থাইল্যান্ড-এ এ মরিচের চাহিদা বাড়ছে, যা স্থানীয় কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে।

পিরোজপুরের নেছারাবাদ ও নাজিরপুর উপজেলার কয়েক হাজার পরিবার এই মরিচ চাষ করে স্বাবলম্বী হয়েছেন। ‘ঘৃত্তকুমারী’ নামে পরিচিত এক ধরনের বোম্বাই মরিচের ফলন ভালো হওয়ায় এবং এর স্বতন্ত্র ঘ্রাণ ও ঝালের কারণে বিদেশি বাজারে এর বিশেষ কদর তৈরি হয়েছে।

স্থানীয়ভাবে বাড়ির আঙিনা থেকে শুরু হওয়া এই চাষাবাদ এখন বাণিজ্যিক রূপ নিয়েছে। নেছারাবাদের আটঘর, কুড়িয়ানা, মাহামুদকাঠি, কামারকাঠি এবং নাজিরপুরের বেলুয়া, মুগারঝোড়, বৈঠাকাটা, বিলডুমুরিয়াসহ বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে এই মরিচ চাষ হচ্ছে। মৌসুমে প্রতিটি মরিচ ৩ থেকে ১০ টাকায় বিক্রি হওয়ায় কৃষকদের আয়ও বেড়েছে।

জানা গেছে, ২০১২ সালে প্রথম এই অঞ্চল থেকে জাপান-এ মরিচ রপ্তানি শুরু হয়। এরপর থেকে প্রতিবছরই বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হচ্ছে।

কৃষি কর্মকর্তারা জানান, একটি মরিচ গাছ ৭ থেকে ৮ মাস পর্যন্ত ফল দেয় এবং প্রতি গাছে ৪০০ থেকে ১,০০০টি মরিচ পাওয়া যায়। ফলে এটি লাভজনক ফসল হিসেবে কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে।

কৃষি বিভাগ মনে করছে, উৎপাদন আরো বাড়ানো গেলে আন্তর্জাতিক বাজারে সরাসরি কৃষকদের সংযুক্ত করা সম্ভব হবে, যা দেশের কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
 

এসি/আপ্র/০৩/০৫/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল
১৪ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘদিন গ্যাসসংকটে বন্ধ থাকার পর প্রয়োজনীয় গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চট্ট...

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
১৪ সেপ্টেম্বর ২০২৬

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে...

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ
১৩ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া দ্বিত...

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে আগামী পাঁচ বছরে আরো ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ। আর এ লক্ষ্যে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই