গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কেনায় সুখবর দিলো কেন্দ্রীয় ব্যাংক

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১২:০৩ পিএম, ০৬ মে ২০২৬ | আপডেট: ২২:১২ এএম ২০২৬
বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কেনায় সুখবর দিলো কেন্দ্রীয় ব্যাংক
ছবি

ছবি সংগৃহীত

দেশে পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়াতে নতুন ঋণ সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কেনার ক্ষেত্রে এখন গ্রাহকরা ব্যাংক থেকে সর্বোচ্চ ৮০ লাখ টাকা পর্যন্ত অটো লোন নিতে পারবেন।

মঙ্গলবার (৫ মে) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে বলা হয়, প্রচলিত (জ্বালানি চালিত) গাড়ির ক্ষেত্রে একজন ব্যক্তি সর্বোচ্চ ৬০ লাখ টাকা পর্যন্ত অটো লোন নিতে পারবেন। তবে পরিবেশবান্ধব বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির ক্ষেত্রে এই সীমা বাড়িয়ে ৮০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ঋণ ও নিজস্ব বিনিয়োগের অনুপাতেও পরিবর্তন আনা হয়েছে। সাধারণ গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ ৬০:৪০ অনুপাতে ঋণ দেওয়া যাবে। অন্যদিকে বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির জন্য এই অনুপাত ৮০:২০ করা হয়েছে, যা গ্রাহকদের জন্য আরো সহজলভ্য অর্থায়নের সুযোগ তৈরি করবে।

নতুন নির্দেশনায় আ বলা হয়, কোনো ব্যক্তির মোট ঋণ-এক্সপোজার নির্ধারণের ক্ষেত্রে তার ওপর নির্ভরশীল সদস্যদের নেওয়া অটো লোনও অন্তর্ভুক্ত করা হবে।

এদিকে পার্সোনাল ঋণের সীমাও বাড়ানো হয়েছে। এখন একজন ব্যক্তি সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত পার্সোনাল ঋণ নিতে পারবেন, যা আগে ছিল ২০ লাখ টাকা।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ দেশে পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়ানোর পাশাপাশি ব্যাংকিং খাতে ঋণপ্রবাহও আরো গতিশীল করবে।

এসি/আপ্র/০৬/০৫/২০২৬
 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল
১৪ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘদিন গ্যাসসংকটে বন্ধ থাকার পর প্রয়োজনীয় গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চট্ট...

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
১৪ সেপ্টেম্বর ২০২৬

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে...

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ
১৩ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া দ্বিত...

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে আগামী পাঁচ বছরে আরো ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ। আর এ লক্ষ্যে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই