গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ভারতীয়দের নিয়ে বর্ণবাদী মন্তব্যের বিরুদ্ধে যা বললেন রুবিও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৬ পিএম, ২৪ মে ২০২৬ | আপডেট: ২১:০৪ এএম ২০২৬
ভারতীয়দের নিয়ে বর্ণবাদী মন্তব্যের বিরুদ্ধে যা বললেন রুবিও
ছবি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও -ছবি এপি

যুক্তরাষ্ট্রে অবস্থানরত ভারতীয় এবং ভারতীয়-আমেরিকানদের লক্ষ্য করে করা বর্ণবাদী মন্তব্য নিয়ে তৈরি হওয়া উদ্বেগ ও বিতর্ককে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই ধরনের মন্তব্যকে সব দেশেই থাকা ‘বোকা মানুষের’ কথা বলে বর্ণনা করেছেন তিনি। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে চার দিনের সফরের শুরুতে রোববার (২৪ মে) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে সংবাদমাধ্যম উইয়ন-এর এক সাংবাদিক বিষয়টি উত্থাপন করলে রুবিও দৃশ্যত সতর্ক হয়ে ওঠেন এবং প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আমি জানি না কীভাবে এ বিষয়ে কথা বলব, তবে আমি এটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছি। আমি নিশ্চিত যে অনেকে অনলাইনে এবং অন্যান্য জায়গায় এই ধরনের মন্তব্য করেছেন, কারণ বিশ্বের প্রতিটি দেশেই বোকা মানুষ থাকে।

যুক্তরাষ্ট্রের শীর্ষ এই কূটনীতিক আরো বলেন, এখানেও বোকা মানুষ আছে, মার্কিন যুক্তরাষ্ট্রেও বোকা মানুষ আছে যারা সব সময়ই বাজে মন্তব্য করে। এ সময় তিনি অভিবাসীদের জন্য আমেরিকার উন্মুক্ত পরিবেশের ওপর জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র একটি অত্যন্ত স্বাগত জানানো দেশ। সারা বিশ্ব থেকে আমাদের দেশে আসা মানুষ, যারা আমেরিকান হয়েছেন, আমাদের জীবনযাত্রার সঙ্গে মিশে গেছেন এবং অনেক অবদান রেখেছেন, তাদের মাধ্যমেই আমাদের জাতি সমৃদ্ধ হয়েছে।

সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া তীব্র সমালোচনার মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এই বক্তব্য এলো। চলতি বছরের এপ্রিল মাসে, জন্মগত নাগরিকত্ব সংক্রান্ত এক বিতর্কের প্রেক্ষাপটে ট্রাম্পভারতকে একটি নরককুণ্ড হিসেবে আখ্যা দিয়েছিল। সূত্র: উইয়ন নিউজ
সানা/ডিসি/আপ্র/২৪/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল
১৪ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘদিন গ্যাসসংকটে বন্ধ থাকার পর প্রয়োজনীয় গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চট্ট...

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
১৪ সেপ্টেম্বর ২০২৬

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে...

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ
১৩ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া দ্বিত...

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে আগামী পাঁচ বছরে আরো ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ। আর এ লক্ষ্যে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই