গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

কালো টাকা সাদা নয় বলে দাবি এনবিআরের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৪ পিএম, ১২ জুন ২০২৬ | আপডেট: ১৮:৫৪ এএম ২০২৬
কালো টাকা সাদা নয় বলে দাবি এনবিআরের
ছবি

আব্দুর রহমান খান -ছবি সংগৃহীত

বাজেটে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ রাখা হয়েছে-এমন সমালোচনার জবাবে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, এটিকে ‘কালো টাকা সাদা করার সুযোগ’ বলা ঠিক নয়।

শুক্রবার (১২ জুন) বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এবারের বাজেটে কালো টাকা সাদা করার কোনো প্রভিশন রাখা হয় নাই। আপনাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে।”

তিনি জানান, বিষয়টি মূলত জমি, ফ্ল্যাট বা সম্পত্তি ক্রয়–বিক্রয়ের ক্ষেত্রে দলিলমূল্য ও প্রকৃত মূল্যের ব্যবধানজনিত জটিলতা সমাধানের জন্য একটি বিধান।

তিনি বলেন, বিক্রেতার ক্ষেত্রে যদি জমি বা সম্পদ প্রকৃত মূল্যে বিক্রি হয়ে থাকে কিন্তু দলিলমূল্য কম দেখানো হয়, তবে অতিরিক্ত অংশ ব্যাংকিং চ্যানেল ও প্রমাণপত্রের ভিত্তিতে নিয়মিত কর ও মূলধনী মুনাফার কর দিয়ে বৈধ দেখানোর সুযোগ রাখা হয়েছিল।

একইভাবে ক্রেতার ক্ষেত্রেও প্রকৃত ক্রয়মূল্য দলিলমূল্যের চেয়ে বেশি হলে, অতিরিক্ত অংশ ঘোষণা করে নিয়মিত করহার ও অতিরিক্ত কর দিয়ে তা বৈধ করার বিধান যুক্ত করা হয়েছে বলে তিনি জানান।

এনবিআর চেয়ারম্যান বলেন, কর কর্মকর্তাদের হয়রানি থেকে স্বস্তি দিতে এই কাঠামো আনা হয়েছে, যাতে প্রকৃত লেনদেন থাকলেও দলিলগত পার্থক্যের কারণে করদাতারা জটিলতায় না পড়েন।

তিনি আরো জানান, কেউ যদি স্বপ্রণোদিতভাবে এ ধরনের অপ্রদর্শিত অর্থ ঘোষণা করেন, তবে নিয়মিত করের সঙ্গে অতিরিক্ত কর পরিশোধ করে তা বৈধ করা যাবে। তবে তদন্ত বা অডিট শুরু হয়ে গেলে অতিরিক্ত করহার প্রযোজ্য হবে।

অর্থবিলে এ বিষয়ে বলা হয়েছে, স্বপ্রণোদিতভাবে প্রদর্শিত বিনিয়োগ বা ক্রয়ের ক্ষেত্রে উৎস ও কর নিয়ে প্রশ্ন তোলা যাবে না, নির্ধারিত কর পরিশোধ করলেই তা বৈধ হিসেবে গণ্য হবে।

এ বিষয়ে সমালোচনা প্রসঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জমির ‘মৌজা রেট’ বাস্তব বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না থাকায় এই জটিলতা তৈরি হয়।

তিনি জানান, মৌজা রেট পুনর্মূল্যায়নের জন্য একটি কমিটি কাজ করছে এবং তা বাজারমূল্যের কাছাকাছি আনার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে এ ধরনের ব্যবধান কমে আসে। অর্থমন্ত্রী বলেন, “মৌজা রেট বাজারমূল্যের কাছাকাছি নিয়ে এলে কালো টাকা সাদা করার সুযোগ আর থাকবে না।”
সানা/আপ্র/১২/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

কম দামে ইউরিয়া সার দিতে আগ্রহী রাশিয়া
২৮ জুলাই ২০২৬

কম দামে ইউরিয়া সার দিতে আগ্রহী রাশিয়া

বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদার এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ...

সরবরাহ সংকটে কাঁচামরিচের দাম প্রায় ৩০০ টাকা
২৮ জুলাই ২০২৬

সরবরাহ সংকটে কাঁচামরিচের দাম প্রায় ৩০০ টাকা

সরবরাহ কমে যাওয়ায় বগুড়ার কাঁচামরিচের বাজারে আবারো ঊর্ধ্বমুখী দাম দেখা দিয়েছে। মাত্র এক দিনের ব্যবধান...

৫ বছরে খাদ্য মজুত সক্ষমতা হবে ৩৪ লাখ টন
২৮ জুলাই ২০২৬

৫ বছরে খাদ্য মজুত সক্ষমতা হবে ৩৪ লাখ টন

দেশে সরকারি খাদ্যশস্যের মজুত নিরাপদ সীমার অনেক ওপরে রয়েছে। একই সঙ্গে আগামী পাঁচ বছরের মধ্যে সরকারি খ...

ঘরে বসেই অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার উপায়
২৬ জুলাই ২০২৬

ঘরে বসেই অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার উপায়

নতুন করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগের বছরের মতো এবারও...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই