গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এক বাজারেই দৈনিক দেড় কোটি টাকার ড্রাগন ফল বেচাকেনা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৯ পিএম, ০৮ জুলাই ২০২৬ | আপডেট: ১৬:৩৯ এএম ২০২৬
এক বাজারেই দৈনিক দেড় কোটি টাকার ড্রাগন ফল বেচাকেনা
ছবি

ছবি সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুর বাজার এখন দেশের অন্যতম বড় ড্রাগন ফলের পাইকারি বাজারে পরিণত হয়েছে। একসময় প্রান্তিক বাজার হিসেবে পরিচিত এ বাজারে বর্তমানে প্রতিদিন গড়ে ১ থেকে দেড় কোটি টাকার ড্রাগন ফলের বেচাকেনা হয়। এই বাণিজ্যকে কেন্দ্র করে গড়ে উঠেছে শতাধিক পাইকারি আড়ত, যার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে ড্রাগন ফল সরবরাহ করা হচ্ছে। সৃষ্টি হয়েছে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান।

জেলা জুড়ে ড্রাগন ফলের চাষাবাদ বাড়ার পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় এ ফলের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকেরা তাদের উৎপাদিত ফল গৌরীনাথপুর বাজারে নিয়ে আসেন। আড়তগুলোতে চলে কেনাবেচা, বাছাই, ওজন ও প্যাকেজিংয়ের ব্যস্ততা। লাল টুকটুকে ড্রাগন ফলে ভরে ওঠে পুরো বাজার।

স্থানীয় কৃষক শরিফুল ইসলাম জানান, তিনি পাঁচ বিঘা জমিতে ড্রাগন চাষ করেছেন। বাজারটি কাছাকাছি হওয়ায় সহজেই ফল বিক্রি করা যায়। এতে পরিবহন ব্যয় ও ফল নষ্ট হওয়ার ঝুঁকি কমেছে। ব্যাটারিচালিত ভ্যান, সাইকেল কিংবা বস্তায় করে ফল এনে বাজারে বিক্রি করেন কৃষকেরা।

একটি আড়তের হিসাবরক্ষক জাকির হোসেন বলেন, বাজারটি গড়ে ওঠায় বহু মানুষের কর্মসংস্থান হয়েছে। তিনি পড়াশোনার পাশাপাশি আড়তে কাজ করে মাসে ১৫ থেকে ১৮ হাজার টাকা আয় করেন। এছাড়া ফল পরিমাপ, বাছাই ও প্যাকেজিংয়ের কাজে নিয়োজিত শ্রমিকরাও মাসে গড়ে ১২ থেকে ১৫ হাজার টাকা উপার্জন করছেন।

নাটোর থেকে আসা পাইকারি ব্যবসায়ী আব্দুস সামাদ বলেন, গৌরীনাথপুর বাজারের ড্রাগনের মান ভালো এবং দামও তুলনামূলকভাবে সাশ্রয়ী। তাই তিনি নিয়মিত এ বাজার থেকে ফল কিনে ট্রেনে করে নাটোরে নিয়ে যান।

পাইকারি ও খুচরা আড়তদার সাঈদ সরকার জানান, বাজারে প্রতিদিন গড়ে ১ থেকে দেড় কোটি টাকার ড্রাগন ফল বেচাকেনা হয়। এখান থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন বড় শহরে ফল সরবরাহ করা হয়। ফলের আকার ও মান অনুযায়ী দামের তারতম্য হয়।

এসি/আপ্র/০৮/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল
১৪ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘদিন গ্যাসসংকটে বন্ধ থাকার পর প্রয়োজনীয় গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চট্ট...

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
১৪ সেপ্টেম্বর ২০২৬

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে...

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ
১৩ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া দ্বিত...

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে আগামী পাঁচ বছরে আরো ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ। আর এ লক্ষ্যে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই