গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়ালো ১২৫০ কোটি টাকা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০০ পিএম, ০৫ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:৪৪ এএম ২০২৬
জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়ালো ১২৫০ কোটি টাকা
ছবি

ছবি সংগৃহীত

দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে চালু হওয়া বাংলা কিউআর ব্যবস্থার ব্যবহার দ্রুত বাড়ছে। ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) জন্য অভিন্ন কিউআর কোড বাধ্যতামূলক করার পর এর মাধ্যমে লেনদেনে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে।

চলতি বছরের জানুয়ারিতে যেখানে বাংলা কিউআরে লেনদেন হয়েছিল ২১২ কোটি টাকা, সেখানে জুলাই মাসে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় এক হাজার ২৫০ কোটি টাকায়। অর্থাৎ সাত মাসের ব্যবধানে এই প্ল্যাটফর্মে লেনদেন প্রায় ছয়গুণ বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে বাংলা কিউআরের মাধ্যমে প্রতিদিন গড়ে ৪০ কোটি ৩২ লাখ টাকার লেনদেন হয়েছে। জুনে মোট লেনদেন ছিল ৮৪৫ কোটি টাকা, মে মাসে ৪৭৯ কোটি, এপ্রিলে ১৯৯ কোটি, মার্চে ২২৯ কোটি এবং ফেব্রুয়ারিতে ২১৮ কোটি টাকা। জানুয়ারিতে এ পরিমাণ ছিল ২১২ কোটি টাকা।

ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরো সহজ ও অভিন্ন করতে বাংলাদেশ ব্যাংক ২০২৩ সালে বাংলা কিউআর চালু করে। পরে গত ১ জুলাই থেকে সব ব্যাংক ও এমএফএসের কিউআরভিত্তিক মার্চেন্ট পেমেন্ট বাংলা কিউআরের আওতায় আনা বাধ্যতামূলক করা হয়। এর ফলে একজন গ্রাহক একটি মাত্র কিউআর স্ক্যান করেই যে কোনো অংশগ্রহণকারী ব্যাংক বা এমএফএস ব্যবহার করে মূল্য পরিশোধ করতে পারছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, বর্তমানে ব্যাংক ও এমএফএসসহ মোট ৩৭টি প্রতিষ্ঠান বাংলা কিউআর নেটওয়ার্কে যুক্ত হয়েছে। গত ১ আগস্ট পর্যন্ত নিবন্ধিত মার্চেন্টের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ লাখ ২৫ হাজার ১৩৩টি। মাত্র এক সপ্তাহ আগে, ২৫ জুলাই এ সংখ্যা ছিল ২২ লাখ ৫৫ হাজার ৫৪১। অর্থাৎ এক সপ্তাহেই নতুন করে যুক্ত হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫৯২টি মার্চেন্ট।

মার্চেন্ট সংখ্যার দিক থেকে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে এমএফএস প্রতিষ্ঠান বিকাশ। তবে সাম্প্রতিক সময়ে নতুন কিউআর স্থাপনে ব্যাংকগুলোর কার্যক্রমও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

গত এক সপ্তাহে নতুন কিউআর স্থাপনের তালিকায় শীর্ষে ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ। ব্যাংকটি ৫০ হাজার ৩০৩টি নতুন মার্চেন্টে বাংলা কিউআর স্থাপন করেছে। ফলে তাদের মোট কিউআরের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৪ হাজার ৪৫৭টি। একই সময়ে পূবালী ব্যাংক ৪৫ হাজার ৬৭৩টি নতুন কিউআর স্থাপন করে মোট সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ৬৬১টিতে উন্নীত করেছে।

এছাড়া জনতা ব্যাংক ১৭ হাজার ১৪৪টি, রূপালী ব্যাংক ১৪ হাজার ৮৬টি, বাংলাদেশ কৃষি ব্যাংক ১১ হাজার ৫৮৩টি, অগ্রণী ব্যাংক ৮ হাজার ২২৮টি, সোনালী ব্যাংক ৬ হাজার ৮২২টি, ডাচ্-বাংলা ব্যাংক ৫ হাজার ২৬৩টি, ব্র্যাক ব্যাংক ৪ হাজার ১৪০টি এবং টাপ পে (টিএপি) ৯৪৫টি নতুন বাংলা কিউআর স্থাপন করেছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, একটি কিউআর কোডের মাধ্যমে সব ব্যাংক ও এমএফএস থেকে মূল্য পরিশোধের সুযোগ তৈরি হওয়ায় ব্যবসায়ী ও গ্রাহক উভয়ের জন্য লেনদেন সহজ হয়েছে। আগে একটি দোকানে একাধিক প্রতিষ্ঠানের কিউআর রাখতে হলেও এখন একটি কিউআরেই সব ধরনের পেমেন্ট গ্রহণ করা যাচ্ছে। এতে ডিজিটাল লেনদেনের গ্রহণযোগ্যতা দ্রুত বাড়ছে।

বর্তমানে বাংলা কিউআরের মাধ্যমে প্রতিটি লেনদেনে মার্চেন্টের কাছ থেকে ১ শতাংশ হারে চার্জ কাটা হয়। তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের এই ব্যয় কমাতে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ১০০ কোটি টাকার একটি সহায়তা তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলা কিউআরের ব্যবহার আরো দ্রুত বাড়বে।

এসি/আপ্র/০৫/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

খোলা বাজারে ডলারের দাম ১২৮ টাকা, বাড়ছে চাহিদা
২৯ অক্টোবর ২০২৬

খোলা বাজারে ডলারের দাম ১২৮ টাকা, বাড়ছে চাহিদা

জ্বালানি আমদানির ব্যয় বৃদ্ধি, বিশ্ববাজারে জ্বালানির উচ্চমূল্য এবং আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়...

১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১,৯৭৬ টাকা করার সুপারিশ
২৯ অক্টোবর ২০২৬

১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১,৯৭৬ টাকা করার সুপারিশ

বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বিভিন্ন পর্যায়ে অপারেটর, পরিবেশক ও খুচরা বিক্রেতার মাশ...

এলপিজির দাম বাড়বে কি না, জানা যাবে বৃহস্পতিবার
২৮ অক্টোবর ২০২৬

এলপিজির দাম বাড়বে কি না, জানা যাবে বৃহস্পতিবার

গত ৪ অক্টোবর ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩...

বিদেশি ঋণের অর্থছাড় কমেছে ৪২ শতাংশ, বাড়ছে পরিশোধের চাপ
২৮ অক্টোবর ২০২৬

বিদেশি ঋণের অর্থছাড় কমেছে ৪২ শতাংশ, বাড়ছে পরিশোধের চাপ

বিদেশি ঋণের অর্থছাড় কমছে, অন্যদিকে বাড়ছে আগের নেওয়া ঋণের সুদ-আসল পরিশোধের চাপ। চলতি ২০২৬-২৭ অর্থবছরে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে