গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

প্রাথমিক শিক্ষাব্যবস্থায় শিগগিরই আসছে নতুন নীতিমালা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৭ পিএম, ২৩ আগস্ট ২০২৬ | আপডেট: ২৩:১৭ এএম ২০২৬
প্রাথমিক শিক্ষাব্যবস্থায় শিগগিরই আসছে নতুন নীতিমালা
ছবি

ছবি সংগৃহীত

প্রাথমিক শিক্ষাব্যবস্থা পরিচালনায় শিগগিরই নতুন নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে এরই মধ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে দেশের তিনটি বিভাগে। বাকি বিভাগগুলোতেও এই কর্মশালা সম্পন্ন করা হবে চলতি মাসের মধ্যেই। কর্মশালার মতামতের ভিত্তিতে মাসখানেকের মধ্যেই প্রণয়ন করা হবে নতুন নীতিমালা।

রোববার (২৩ আগস্ট) সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা মনিটরিং, জবাবদিহিতা, প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষাব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রণয়ন করা হবে। এ লক্ষ্যে এরই মধ্যে তিনটি বিভাগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে ভালো ফলাফল পাওয়া গেছে। চলতি মাসের মধ্যে প্রতিটি বিভাগে কর্মশালা সম্পন্ন করা হবে। কর্মশালার মতামতের ভিত্তিতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে।
 

প্রতিমন্ত্রী এরপর বলেন, উচ্চশিক্ষার যে বাংলাদেশ আমরা গড়তে চাই, সে লক্ষ্যে মন্ত্রণালয়, কর্মকর্তা, প্রধান শিক্ষক, শিক্ষক সবাই কাজ করছে। প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন, সেই নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করতে হলে তার প্রধান কারিগর হবে আমাদের প্রাথমিক শিক্ষাব্যবস্থা।

ববি হাজ্জাজ আরো বলেন, দেশব্যাপী প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পর্যায়ক্রমে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এই কর্মশালার মূল লক্ষ্য মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে কীভাবে দেখতে চায়, তার নির্দেশনা কর্মকর্তাদের কাছে পৌঁছানো এবং কর্মকর্তাদের দেওয়া ফিডব্যাকের আলোকে নতুন নীতিমালা প্রণয়ন। এর ভিত্তিতে আমাদের সকল কর্মকর্তা পরবর্তী কার্যক্রম পালন করবে। সেই আলোকে আমাদের প্রাথমিক বিদ্যালয় পরিচালিত হবে।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মিরাজুল ইসলাম উকিল, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয়, জেলা, উপজেলা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল পর্যায়ের দুই শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এসি/আপ্র/২৩/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি নির্বাচনে নতুন নিয়ম
১৪ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি নির্বাচনে নতুন নিয়ম

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি নির্বাচনের নিয়মে পরিবর্তনের উদ্যোগ ন...

১৮ সেপ্টেম্বরের মধ্যে এমপিও বিল জমার নির্দেশ
১৪ সেপ্টেম্বর ২০২৬

১৮ সেপ্টেম্বরের মধ্যে এমপিও বিল জমার নির্দেশ

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের এমপিওর টাকা ইএফটির মাধ্যমে পাঠাতে আগামী ১৮ স...

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা
১৩ সেপ্টেম্বর ২০২৬

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে যাচ্ছে সরকার। ২০২৭ শিক...

বাংলা-ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ
১২ সেপ্টেম্বর ২০২৬

বাংলা-ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ

দেশের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে প্রয়োজনীয় সামঞ্জস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই