গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইকবাল-মীম

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২২:০০ পিএম, ২৫ আগস্ট ২০২৬ | আপডেট: ১২:৩৫ এএম ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইকবাল-মীম
ছবি

মো. ইকবাল হোসেন ও তাহমীনা আক্তার মীম

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের একই শিক্ষাবর্ষের তাহমীনা আক্তার মীম।

সোমবার (২৪ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়ার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ কার্যবর্ষের জন্য মো. ইকবাল হোসেনকে সভাপতি এবং তাহমীনা আক্তার মীমকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। একই সঙ্গে আগামী সাত কার্যদিবসের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী শাখাটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বরাবর পাঠাতে নবনিযুক্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ার পর সভাপতি মো. ইকবাল হোসেন বলেন, দায়িত্বটি তাঁর কাছে সম্মানের পাশাপাশি দায়বদ্ধতারও। সবাইকে সঙ্গে নিয়ে শাখার কার্যক্রম আরো সুন্দর ও কার্যকরভাবে এগিয়ে নেওয়া, মেধাবী ও সম্ভাবনাময় লেখকদের লেখালেখিতে উৎসাহিত করা এবং তাঁদের জন্য অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্য নিয়ে কাজ করবেন তিনি। পাশাপাশি শাখার কার্যক্রমে নতুন উদ্যোগ যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সাধারণ সম্পাদক তাহমীনা আক্তার মীম বলেন, শাখাটিকে শুধু সাংগঠনিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত লেখালেখি, পাঠচক্র, আলোচনা, কর্মশালা, প্রকাশনা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে সক্রিয় ও প্রাণবন্ত লেখকসমাজ হিসেবে গড়ে তুলতে চান। সংগঠনের সফলতার জন্য প্রত্যেক সদস্যের মতামত, শ্রম ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে দল-মতনির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় জানান তিনি।

উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম তরুণ লেখক, চিন্তাবিদ ও মতামতপ্রকাশকারীদের লেখালেখি, বিশ্লেষণধর্মী চিন্তা ও সামাজিক দায়বদ্ধতার চর্চায় উৎসাহিত করার লক্ষ্যে কাজ করছে। সেমিনার, কর্মশালা, আলোচনা সভা, প্রশিক্ষণ ও প্রকাশনাসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তরুণদের লেখার দক্ষতা বিকাশ এবং তাঁদের সৃজনশীল চিন্তাকে বৃহত্তর পরিসরে তুলে ধরার উদ্যোগ নিয়ে থাকে সংগঠনটি।
সানা/আপ্র/২৫/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

১৮ সেপ্টেম্বরের মধ্যে এমপিও বিল জমার নির্দেশ
১৪ সেপ্টেম্বর ২০২৬

১৮ সেপ্টেম্বরের মধ্যে এমপিও বিল জমার নির্দেশ

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের এমপিওর টাকা ইএফটির মাধ্যমে পাঠাতে আগামী ১৮ স...

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা
১৩ সেপ্টেম্বর ২০২৬

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে যাচ্ছে সরকার। ২০২৭ শিক...

বাংলা-ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ
১২ সেপ্টেম্বর ২০২৬

বাংলা-ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ

দেশের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে প্রয়োজনীয় সামঞ্জস...

শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে মাঠে শিক্ষা প্রশাসন
১২ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে মাঠে শিক্ষা প্রশাসন

শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদান নিশ্চিত করা এবং শিক্ষাঙ্গনে রাজনীতিমুক্ত পরিবেশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই