গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

খাতা পুনর্নিরীক্ষণে যশোর বোর্ডে পাস ৩৮০ পরীক্ষার্থী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৫ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০০:৪৮ এএম ২০২৬
খাতা পুনর্নিরীক্ষণে যশোর বোর্ডে পাস ৩৮০ পরীক্ষার্থী
ছবি

ছবি সংগৃহীত

এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের পর যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ১ হাজার ৬৮৪ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে আগে অকৃতকার্য হওয়া ৩৮০ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের পর উত্তীর্ণ হয়েছে।

পুনর্নিরীক্ষণের ফল বিশ্লেষণে দেখা গেছে, অকৃতকার্য থেকে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি বিভিন্ন গ্রেডেও উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। আগে এফ গ্রেড পাওয়া ৩৮০ জনের মধ্যে একজন এ গ্রেড, তিনজন এ মাইনাস, ৩৩ জন বি, ১৯ জন সি এবং ৩২৪ জন ডি গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে।

এ ছাড়া পুনর্নিরীক্ষণের পর যশোর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও বেড়েছে। আগে এ গ্রেড পাওয়া ৭৩১ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের পর জিপিএ-৫ পেয়েছে। পাশাপাশি আগে এ গ্রেড পাওয়া আরো ১৯ জন এবং বি গ্রেড পাওয়া দুজন পরীক্ষার্থীও জিপিএ-৫ অর্জন করেছে।

পুনর্নিরীক্ষণের ফলে এ মাইনাস থেকে এ গ্রেডে উন্নীত হয়েছে ৩০৮ জন পরীক্ষার্থী। বি থেকে এ গ্রেড পেয়েছে ১২ জন এবং বি থেকে এ মাইনাস হয়েছে ১৫০ জন। সি থেকে এ গ্রেড পেয়েছে একজন, সি থেকে এ মাইনাস একজন এবং সি থেকে বি গ্রেড পেয়েছে ৬৫ জন। এ ছাড়া ডি থেকে এ মাইনাস পেয়েছে একজন এবং ডি থেকে সি গ্রেডে উন্নীত হয়েছে ১৪ জন।

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আব্দুল মতিন জানান, পরীক্ষার্থীদের আবেদনের পর অভিজ্ঞ পরীক্ষকদের মাধ্যমে নিয়ম অনুযায়ী উত্তরপত্র পুনরায় যাচাই-বাছাই করা হয়। এ সময় উত্তরপত্রে নম্বর গণনা, নম্বর ওঠানো কিংবা লিখনসংক্রান্ত কোনো ভুল থাকলে তা সংশোধন করা হয়।

তিনি বলেন, পুনর্নিরীক্ষণের পর সংশোধিত ফলাফল প্রস্তুত করে বোর্ডের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও কেন্দ্রগুলোতেও সংশোধিত ফলাফল পাঠানো হয়েছে।

এসি/আপ্র/১০/০৯/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা
১৩ সেপ্টেম্বর ২০২৬

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে যাচ্ছে সরকার। ২০২৭ শিক...

বাংলা-ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ
১২ সেপ্টেম্বর ২০২৬

বাংলা-ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ

দেশের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে প্রয়োজনীয় সামঞ্জস...

শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে মাঠে শিক্ষা প্রশাসন
১২ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে মাঠে শিক্ষা প্রশাসন

শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদান নিশ্চিত করা এবং শিক্ষাঙ্গনে রাজনীতিমুক্ত পরিবেশ...

শিক্ষক মূল্যায়ন নিয়ে ডাকসু-প্রশাসন মুখোমুখি
১১ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষক মূল্যায়ন নিয়ে ডাকসু-প্রশাসন মুখোমুখি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাঠদানের মান ও পেশাদারত্ব শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে মূল্যায়ন শুর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই