গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

Super Admin

Super Admin

প্রকাশিত: ০১:২৯ পিএম, ০৫ মার্চ ২০২৬ | আপডেট: ১০:৪১ এএম ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল
ছবি

ছবি আজকের প্রত্যাশা

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ‘মাদুর পেতে নজরুলিয়ানদের ইফতার-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন সংলগ্ন মাঠে প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন এই ইফতার মাহফিলে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ছাত্রশিবিরের সভাপতি আবদুল্লাহ রিমন। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ইউটিএল-এর সদস্য সচিব মো. হারুনুর রশিদ, যুগ্ম আহ্বায়ক মো. অলি উল্লাহ, ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন হিরা এবং সাবেক অফিস সম্পাদক আমানউল্লাহ।

ইফতার মাহফিলের অভিজ্ঞতা শেয়ার করে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের শিক্ষার্থী সেলিনা শেলী বলেন, ‘ইসলামী ছাত্রশিবির কর্তৃক আয়োজনটি খুবই সুন্দর ছিল। সবাই একসাথে উৎসবমুখর পরিবেশে ইফতার করতে পেরে ভালো লেগেছে। ঈদ-ঈদ আমেজও অনুভব করেছি। এত সুন্দর আয়োজনের জন্য ছাত্রশিবিরকে ধন্যবাদ।’

অন্য আরেকজন শিক্ষার্থী বলেন, ‘আজকের প্রোগ্রামটি খুবই সাজানো-গোছানো ছিল। ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছিল। খাবারের মানও ভালো ছিল, আমরা সবাই তৃপ্তি নিয়ে উপভোগ করেছি। ছাত্রশিবিরের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।’

ইউটিএল-এর সদস্য সচিব মো. হারুনুর রশিদ বলেন, ‘আমাদের প্রত্যাশা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উন্নয়ন ও গবেষণার ক্ষেত্রে ছাত্রশিবির ভূমিকা রাখবে। একইসাথে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং নারী শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় যথাযথ অবদান রাখবে। মাহে রমজানের মূল উদ্দেশ্য হলো প্রকাশ্যে ও গোপনে আল্লাহভীতি অর্জন করা।’

ছাত্রশিবিরের সভাপতি আবদুল্লাহ রিমন বলেন, ‘আমাদের উদ্দেশ্য ছিল একসাথে বসে সৌহার্দ্যপূর্ণভাবে ইফতার করা। আমরা এমন একটি ক্যাম্পাস চাই, যেখানে দল-মত নির্বিশেষে সবাই শান্তিপূর্ণ পরিবেশে চলবে। ছাত্রশিবির ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কর্মসূচি চালু রাখবে। সবার সহযোগিতা কামনা করছি।’
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. রাসেল মিয়া।

সানা/আপ্র/৫/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে আগে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
০২ জুলাই ২০২৬

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে আগে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ বন্ধে আইন করার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশ...

প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে বিশাল সুখবর
০২ জুলাই ২০২৬

প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে বিশাল সুখবর

দেশের ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে আর কোনো আইনি বাধা নেই।বৃহস্পতিবার (২ জ...

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, কেন্দ্রে কড়া নজরদারি
০২ জুলাই ২০২৬

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, কেন্দ্রে কড়া নজরদারি

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে সারা দেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। তবে মাদ্রা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই