গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘ডিবেট ফর ডেমোক্রেসি’ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৫৪ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৫:৩৮ এএম ২০২৬
‘ডিবেট ফর ডেমোক্রেসি’ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়
ছবি

ছবি আজকের প্রত্যাশা

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: এটিএন বাংলায় ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত প্রাক-বাজেট ছায়া সংসদ বিতর্কে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম  বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।
গত শনিবার (১৮ এপ্রিল) তেজগাঁওস্থ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে  (বিএফডিসিতে) আয়োজিত  বিতর্কটিতে ‘আগামী বাজেটে জ্বালানী নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমেই অর্থনৈতিক সুরক্ষা অর্জন করা যাবে।’ প্রস্তাবে সরকারি দল হয়ে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে লড়াইয়ে নামে নজরুল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।

নজরুল বিশ্ববিদ্যালয়ের হয়ে এই ডিবেটে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী মো: হাসিবুর রহমান, ফোকলোর বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান সেতু, লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শিক্ষার্থী হরি প্রিয়া সেন, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আসাদুর রহমান রবিউল এবং আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সাঈদা রহমান শৈলী।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির ভিপি মো: হাসিবুর রহমান বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির দীর্ঘ পথচলার পর প্রথমবার চ্যাম্পিয়ন হওয়া আমাদের জন্য গর্বের এক অনন্য অর্জন। এই সাফল্যের পেছনে রয়েছে নিরলস পরিশ্রম, ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর দৃঢ়তা এবং হাল না ছাড়ার মানসিকতা। 

বিশ্ববিদ্যালয়ের নাম বুকে ধারণ করে আমরা জাতীয় পর্যায়ে নিজেদের তুলে ধরতে পেরেছি। এটিএন বাংলার মতো একটি প্ল্যাটফর্মে প্রতিনিধিত্ব করা আমাদের জন্য বড় সম্মানের। আমরা বিশ্বাস করি, এ ধরনের অর্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও মর্যাদা আরো বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে এ ধারাবাহিকতা বজায় থাকবে।’


সানা/ডিসি/আপ্র/১৯/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি নির্বাচনে নতুন নিয়ম
১৪ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি নির্বাচনে নতুন নিয়ম

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি নির্বাচনের নিয়মে পরিবর্তনের উদ্যোগ ন...

১৮ সেপ্টেম্বরের মধ্যে এমপিও বিল জমার নির্দেশ
১৪ সেপ্টেম্বর ২০২৬

১৮ সেপ্টেম্বরের মধ্যে এমপিও বিল জমার নির্দেশ

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের এমপিওর টাকা ইএফটির মাধ্যমে পাঠাতে আগামী ১৮ স...

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা
১৩ সেপ্টেম্বর ২০২৬

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে যাচ্ছে সরকার। ২০২৭ শিক...

বাংলা-ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ
১২ সেপ্টেম্বর ২০২৬

বাংলা-ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ

দেশের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে প্রয়োজনীয় সামঞ্জস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই