গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

দু’বছর আগে নিবন্ধন করেও এবার এসএসসি পরীক্ষায় নেই সাড়ে চার লাখ শিক্ষার্থী

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:২৪ পিএম, ২০ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৭:৩৬ এএম ২০২৬
দু’বছর আগে নিবন্ধন করেও এবার এসএসসি পরীক্ষায় নেই সাড়ে চার লাখ শিক্ষার্থী
ছবি

ফাইল ছবি

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল)। গেলবারের তুলনায় এবার ৭৯ হাজার ২৩৫ পরীক্ষার্থী কমেছে। এবার মোট পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজারের বেশি। গেলবার ফল প্রকাশের যে তথ্য দেওয়া হয়েছিল, তাতে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ৩৬ হাজারের বেশি।

পরীক্ষার্থীদের তথ্য পর্যালোচনায় আরো একটি নেতিবাচক বিষয় উঠে এসেছে। দুই বছর আগে নিয়মিত শিক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশন (নিবন্ধন) করেও তাদের মধ্যে প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে না। একটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন দুই বছর আগে নিয়মিত শিক্ষার্থী হিসেবে নিবন্ধন করেছিল ১৮ লাখ ৯৫ হাজার ৩৯৯ জন। এর ভেতর এবার নিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষার জন্য নিবন্ধন করেছে ১৪ লাখ ৪৮ হাজার ৫১১ জন। তবে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী এবার সাড়ে ১৮ লাখের বেশি।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, এবার কেন এত পরীক্ষার্থী কম হলো, তা যাচাই-বাছাই করে দেখবেন। তবে গত বছরের পরীক্ষার সময় অনুপস্থিত পরীক্ষার্থীদের তথ্য যাচাই করে তাঁরা দেখেছিলেন যে অনুপস্থিত পরীক্ষার্থীদের অধিকাংশের বাল্যবিবাহ হয়েছিল।

শিক্ষা বোর্ডগুলোর সূত্র জানিয়েছে, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ২ বছর আগে (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) নিয়মিত শিক্ষার্থী হিসেবে নিবন্ধন করেছিল ১৩ লাখ ৩৪ হাজার ৩৩৩ জন। এর মধ্যে এবারের এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য ফরম পূরণ করেছে ১১ লাখ পাঁচ হাজারের বেশি। এ তথ্য বলছে, ২ বছরের ব্যবধানে ২ লাখ ২৮ হাজারের বেশি শিক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে না। তারা হয় ঝরে গেছে, না হয় আগের ক্লাস রয়ে গেছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ বছর আগে নিয়মিত শিক্ষার্থী হিসেবে নিবন্ধন করেছিল ৩ লাখ ৭৮ হাজারের মতো শিক্ষার্থী। তাদের মধ্যে পরীক্ষা দিচ্ছে ২ লাখ ৩৬ হাজারের বেশি। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ২ বছর আগে নিয়মিত শিক্ষার্থী হিসেবে নিবন্ধন করেছিল প্রায় ১ লাখ ৮৩ হাজার শিক্ষার্থী। তাদের মধ্যে পরীক্ষা দিচ্ছে এক লাখ ছয় হাজারের বেশি।

এবার অনিয়মিত পরীক্ষার্থী চার লাখের বেশি। তাদের মধ্যে এক বিষয়ে পরীক্ষা দিচ্ছে ২ লাখ ৬১ হাজারের বেশি। বাকিরা দুই, তিন, চার বা সব বিষয়ে আবারও পরীক্ষা দিচ্ছে।

এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থীর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজারের বেশি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ৩ লাখের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থী ১ লাখ ৩৪ হাজারের বেশি। মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষা।

নতুন সরকার ক্ষমতায় আসার পর এটিই প্রথম পাবলিক পরীক্ষা। শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, এ পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে।
সানা/আপ্র/২০/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে আগে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
০২ জুলাই ২০২৬

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে আগে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ বন্ধে আইন করার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশ...

প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে বিশাল সুখবর
০২ জুলাই ২০২৬

প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে বিশাল সুখবর

দেশের ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে আর কোনো আইনি বাধা নেই।বৃহস্পতিবার (২ জ...

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, কেন্দ্রে কড়া নজরদারি
০২ জুলাই ২০২৬

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, কেন্দ্রে কড়া নজরদারি

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে সারা দেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। তবে মাদ্রা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই