গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

বিএমজিটিএর সংবাদ সম্মেলন

আসন্ন বাজেটে শিক্ষায় ২০ শতাংশ বরাদ্দের দাবি

খান মুহঃ আশরাফুল আলম

খান মুহঃ আশরাফুল আলম

প্রকাশিত: ১৬:০২ পিএম, ১৫ মে ২০২৬ | আপডেট: ১৩:০০ এএম ২০২৬
আসন্ন বাজেটে শিক্ষায় ২০ শতাংশ বরাদ্দের দাবি
ছবি

ছবি: আজকের প্রত্যাশা

শিক্ষা খাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ)। সংগঠনটি পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান এবং মাদ্রাসাসহ এমপিওভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিও তোলে। এসব দাবি সামনে রেখে আসন্ন বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর আহ্বান জানানো হয়। আজ শুক্রবার (১৫ মে) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খা হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।

সংগঠনের মহাসচিব ফিরোজ আলমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হারুন অর রশিদ। তিনি বলেন, ২০২৫–২৬ অর্থবছরে শিক্ষা খাতে মোট বরাদ্দ ছিল ৯৫ হাজার ৬৪৪ কোটি টাকা, যা মোট জাতীয় বাজেটের ১২ দশমিক এক শতাংশ। এছাড়া ২০২৪-২৫ অর্থবছরের ৯৪ হাজার ৭১০ কোটি টাকার তুলনায় এ বছর বরাদ্দ বেড়েছে মাত্র ৯৩৪ কোটি টাকা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শিক্ষা খাতে জাতীয় বাজেটের ১৫-২০ শতাংশ বা জিডিপির ৪-৬ শতাংশ বরাদ্দ দেওয়ার অঙ্গীকার থাকলেও বাংলাদেশের বরাদ্দ এখনো উভয় মানদণ্ডের তুলনায় অনেক কম। এর নেতিবাচক প্রভাব প্রান্তিক জনগোষ্ঠীর ওপর সবচেয়ে বেশি পড়ে।

গত অর্থবছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা খাতে উন্নয়ন বাবদ বরাদ্দ ছিল ৪৭ হাজার ৫৬৩ কোটি টাকা; যা ২০২৪–২৫ অর্থবছরের ৪৪ হাজার ১০৯ কোটি টাকার তুলনায় বেশি। ২০২৫-২৬ অর্থবছরে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা খাতে ১২ হাজার ৬৭৮ কোটি টাকা বরাদ্দ ছিল; যা ২০২৪-২৫ অর্থবছরের ১১ হাজার ৭৮৩ কোটি টাকার চেয়ে বেশি। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বাজেট টাকার অঙ্কেও কমেছে। এ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছিল ৩৫ হাজার ৪০৩ কোটি টাকা।

ইউনেস্কোর পরামর্শ অনুযায়ী একটি দেশের শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দ দেওয়া উচিত। অথচ বাংলাদেশে এখন পর্যন্ত কোনও সরকারই ২ শতাংশের বেশি বরাদ্দ নিশ্চিত করতে পারেনি।

লিখিত বক্তব্যে হারুন অর রশিদ বলেন, আসন্ন ঈদুল আজহায় পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, ৯ম পে-স্কেল চালু, সরকারি নিয়মে মেডিক্যাল ও বাড়ি ভাড়া ভাতা প্রদানসহ বিভিন্ন দাবি জানানো হয়েছে। এছাড়া অনুপাত প্রথা বাতিল করে সব প্রভাষককে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতির সুযোগ দেওয়ার দাবি তোলা হয়। পাশাপাশি মাদ্রাসা থেকে স্কুল–কলেজ এবং স্কুল থেকে মাদ্রাসায় বদলির ব্যবস্থা চালুর কথাও বলা হয়। তিনি বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তকরণ, শিক্ষা কমিশন গঠন, মাদ্রাসাসহ সব শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ এবং মাদ্রাসার প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুস সাকুর, কামরুন্নাহার, মোহাম্মদ আলী, আব্দুল হাই, ফজলুর রহমান, সুরুজ্জামান, সিনিয়র যুগ্ম মহাসচিব মেহেদী হাসান সরকার অর্থ সম্পাদক আলাউদ্দিন, রেজাউল হক মন্ডল, রফিকুল ইসলাম, আরমান শাহজাদা, রিপন খন্দকার, সালেহ উদ্দিন, আসাদুজ্জামান, দেলোয়ার হোসেন প্রমুখ।

কেএমএএ/আপ্র/১৫.০৫.২০২৬

সংশ্লিষ্ট খবর

প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশে নতুন সময় জানালো অধিদপ্তর
১৯ মে ২০২৬

প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশে নতুন সময় জানালো অধিদপ্তর

প্রাথমিকের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফল ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির আগে প্রকাশ...

ঈদ-গ্রীষ্মকালীন অবকাশে স্কুল-কলেজে ১৬, মাদরাসায় ২৩ দিন ছুটি
১৯ মে ২০২৬

ঈদ-গ্রীষ্মকালীন অবকাশে স্কুল-কলেজে ১৬, মাদরাসায় ২৩ দিন ছুটি

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টানা ছুটিতে যাচ্ছে। বৃহস্পতিবার (২...

মিড-ডে মিলে মায়েদের তদারকিতে ‘গার্ডিয়ান কমিটি’
১৮ মে ২০২৬

মিড-ডে মিলে মায়েদের তদারকিতে ‘গার্ডিয়ান কমিটি’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘মিড-ডে মিল’ কর্মসূচিতে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগের পর শিক...

২০২৮ সাল থেকে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য নতুন কারিকুলাম: প্রতিমন্ত্রী
১৭ মে ২০২৬

২০২৮ সাল থেকে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য নতুন কারিকুলাম: প্রতিমন্ত্রী

২০২৮ সাল থেকে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 13 ঘন্টা আগে