গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নজরুল জয়ন্তীর বিভাগীয় প্রতিযোগিতায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাফল্য

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

প্রকাশিত: ২০:২২ পিএম, ২৫ মে ২০২৬ | আপডেট: ০২:৩৮ এএম ২০২৬
নজরুল জয়ন্তীর বিভাগীয় প্রতিযোগিতায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাফল্য
ছবি

বিভিন্ন সাংস্কৃতিক ও সাহিত্যভিত্তিক প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা -ছবি প্রতিনিধি

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক ও সাহিত্যভিত্তিক প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত এসব প্রতিযোগিতায় সংগীত, নৃত্য, হামদ-নাত, রচনা ও বইপাঠ বিভাগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উল্লেখযোগ্য কৃতিত্ব প্রদর্শন করেন।

গত রোববার (২৪ মে) ময়মনসিংহের ত্রিশালে কাজী নজরুলের আশ্রয়দাতা বিচুতিয়া বেপারির বাড়ি (বর্তমান নজরুল স্মৃতিকেন্দ্র) ও কাজির শিমলায় এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিভাগীয় পর্যায়ের নজরুল সংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সংগীত বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী জয়দ্বীপ পাল। হামদ-নাতে প্রথম হন একই বিভাগের ২০২২-২৩  সেশনের শিক্ষার্থী সাফফাত ইসলাম শিহাব এবং নৃত্যে প্রথম স্থান অর্জন করেন ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী অরিত্র নিভা দে।

এছাড়া ময়মনসিংহ বিভাগীয় গ্রন্থাগার কর্তৃক আয়োজিত রচনা ও বইপাঠ প্রতিযোগিতায় বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার রনি রচনা প্রতিযোগিতায় প্রথম এবং বইপাঠ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জয়দ্বীপ পাল বলেন, নজরুলের গান শুধু সংগীত নয়, এটি চেতনা, প্রেম ও বিদ্রোহের এক অসাধারণ প্রকাশ। নজরুল জয়ন্তীর মতো একটি আয়োজনে প্রথম হতে পেরে আমি ভীষণ অনুপ্রাণিত। দীর্ঘদিনের অনুশীলন ও শিক্ষকদের আন্তরিক সহযোগিতার ফল আজকের এই অর্জন।

নৃত্যে প্রথম হওয়া অরিত্র নিভা দে বলেন, নৃত্য আমার আবেগ ও ভালোবাসার জায়গা। নজরুল জয়ন্তীতে নজরুলের সৃষ্টিকে নৃত্যের মাধ্যমে উপস্থাপন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। ভবিষ্যতেও শিল্প-সংস্কৃতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরো সুন্দরভাবে প্রতিনিধিত্ব করতে চাই।

এছাড়াও শাহরিয়ার রনি বলেন, রচনা প্রতিযোগিতায় প্রথম এবং বইপাঠ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করা আমার জীবনের একটি স্মরণীয় মুহূর্ত। এই অর্জন আমাকে অনেক আনন্দ ও আত্মবিশ্বাস দিয়েছে। বিশেষ করে রচনা প্রতিযোগিতায় প্রথম হওয়ায় মনে হয়েছে আমার পরিশ্রম ও সৃজনশীলতা সার্থক হয়েছে। অন্যদিকে বই পাঠ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন আমাকে আরো বেশি বই পড়তে উৎসাহিত করেছে।  এই সাফল্যের পেছনে আমার শিক্ষক, অভিভাবক,  সিনিয়র ভাই আপু ও বন্ধুদের অনুপ্রেরণা অনেক বড় ভূমিকা রেখেছে।

শিক্ষার্থীদের সাফল্যের বিষয়ে সংগীত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুশান্ত কুমার সরকার বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, চেতনা ও শিল্পভাবনা ধারণ করেই আমাদের শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে। বিভাগীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সাফল্য অত্যন্ত গর্বের বিষয়।

সানা/কেএমএএ/আপ্র/২৫/৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি নির্বাচনে নতুন নিয়ম
১৪ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি নির্বাচনে নতুন নিয়ম

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি নির্বাচনের নিয়মে পরিবর্তনের উদ্যোগ ন...

১৮ সেপ্টেম্বরের মধ্যে এমপিও বিল জমার নির্দেশ
১৪ সেপ্টেম্বর ২০২৬

১৮ সেপ্টেম্বরের মধ্যে এমপিও বিল জমার নির্দেশ

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের এমপিওর টাকা ইএফটির মাধ্যমে পাঠাতে আগামী ১৮ স...

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা
১৩ সেপ্টেম্বর ২০২৬

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে যাচ্ছে সরকার। ২০২৭ শিক...

বাংলা-ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ
১২ সেপ্টেম্বর ২০২৬

বাংলা-ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ

দেশের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে প্রয়োজনীয় সামঞ্জস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই