গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পরীক্ষায় স্মার্ট ডিভাইসে নকলের প্রবণতা বাড়ছে

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৯:২৫ পিএম, ০৬ জুন ২০২৬ | আপডেট: ১১:৪৩ এএম ২০২৬
পরীক্ষায় স্মার্ট ডিভাইসে নকলের প্রবণতা বাড়ছে
ছবি

প্রতিনিধিত্বকারী ছবি

ইংল্যান্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা ‘অফকোয়াল’ জানিয়েছে, পরীক্ষায় স্মার্ট ডিভাইস ব্যবহার করে নকলের প্রবণতা দিন দিন বাড়ছে, যা নিয়ন্ত্রণ করা আরো কঠিন হয়ে পড়ছে।

সংস্থাটির প্রধান নিয়ন্ত্রক ইয়ান বাউখাম বলেন, পরীক্ষার্থীরা এখন মোবাইল ফোন ছাড়াও স্মার্ট চশমা, গোপনে ব্যবহৃত ইয়ারপিস এবং স্ক্রিনযুক্ত কলমের মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করছে নকলের জন্য।

তিনি জানান, পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত পরিদর্শকদের এসব আধুনিক ডিভাইস শনাক্ত করার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

অফকোয়ালের তথ্য অনুযায়ী, ২০১৮ সাল থেকে প্রতি বছর গ্রীষ্মকালীন পরীক্ষাগুলোতে মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইসই সবচেয়ে বেশি ব্যবহৃত অসদুপায়ের মাধ্যম হিসেবে চিহ্নিত হয়েছে। গত বছর মোট নকলের ঘটনার প্রায় ৪৪ শতাংশ ছিল এসব ডিভাইস সংশ্লিষ্ট।

এ বছর ১০ লাখেরও বেশি শিক্ষার্থী ‘জিসিএসই’ ও এ–লেভেল পরীক্ষায় অংশ নিচ্ছে। ইয়ান বাউখাম বলেন, বিভিন্ন স্কুল থেকে জানা যাচ্ছে-শিক্ষার্থীরা আরো উন্নত ও গোপন প্রযুক্তি ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের চেষ্টা করছে।

তিনি উদাহরণ দিয়ে বলেন, স্মার্ট চশমা ব্যবহার করে পরীক্ষার প্রশ্নের তথ্য গোপনে দেখা, কানের ভেতরে লুকানো ইয়ারপিস ব্যবহার এবং কলমের ভেতরে ছোট স্ক্রিন বসিয়ে তথ্য দেখার মতো ঘটনা পাওয়া যাচ্ছে।

অফকোয়ালের পরিসংখ্যানে বলা হয়, গত গ্রীষ্মে মোবাইল ও স্মার্ট ডিভাইস ব্যবহারের মাধ্যমে নকলের ঘটনা ঘটেছে দুই হাজার দুইশ পঁচিশটি। এর মধ্যে পাঁচশ পঁয়তাল্লিশ জন শিক্ষার্থীর আংশিক বা পূর্ণ সার্টিফিকেট বাতিল করা হয়েছে এবং এক হাজার দুইশ চল্লিশটি ক্ষেত্রে নম্বর কমিয়ে দেওয়া হয়েছে।

ইয়ান বাউখাম সতর্ক করে বলেন, গুরুতর ক্ষেত্রে শিক্ষার্থীরা পুরো যোগ্যতা হারাতে পারে, যা তাদের ভবিষ্যতের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

তিনি আরো জানান, যদিও বেশিরভাগ শিক্ষার্থী নকল করে না, তবে একটি ক্ষুদ্র গোষ্ঠী নিয়ম ভাঙার চেষ্টা করছে। এ কারণে পরীক্ষাকেন্দ্রের পর্যবেক্ষণ ও শনাক্তকরণ ব্যবস্থায় বিশেষ প্রশিক্ষণ জোরদার করা হয়েছে।

অফকোয়াল প্রধান বলেন, নকলের চেষ্টা করলে ধরা পড়ার ঝুঁকি অত্যন্ত বেশি এবং এতে কঠোর শাস্তির মুখে পড়তে হয়।

সানা/কেএমএএ/আপ্র/৬/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

১৮ সেপ্টেম্বরের মধ্যে এমপিও বিল জমার নির্দেশ
১৪ সেপ্টেম্বর ২০২৬

১৮ সেপ্টেম্বরের মধ্যে এমপিও বিল জমার নির্দেশ

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের এমপিওর টাকা ইএফটির মাধ্যমে পাঠাতে আগামী ১৮ স...

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা
১৩ সেপ্টেম্বর ২০২৬

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে যাচ্ছে সরকার। ২০২৭ শিক...

বাংলা-ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ
১২ সেপ্টেম্বর ২০২৬

বাংলা-ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ

দেশের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে প্রয়োজনীয় সামঞ্জস...

শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে মাঠে শিক্ষা প্রশাসন
১২ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে মাঠে শিক্ষা প্রশাসন

শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদান নিশ্চিত করা এবং শিক্ষাঙ্গনে রাজনীতিমুক্ত পরিবেশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই