গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে কার্যকর পদক্ষেপ চান নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:১৭ পিএম, ২৭ জুন ২০২৬ | আপডেট: ১৩:২১ এএম ২০২৬
নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে কার্যকর পদক্ষেপ চান নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
ছবি

ছবি প্রতিনিধি

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশ্ববিদ্যালয় জীবন শুধু উচ্চশিক্ষার নয়, স্বপ্ন, সম্ভাবনা ও আত্মগঠনেরও এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আর সেই যাত্রাকে নির্বিঘ্ন করতে নিরাপদ ও স্বস্তিদায়ক শিক্ষার পরিবেশ অপরিহার্য। কিন্তু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বড় অংশ মনে করছেন, বর্তমানে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে আরো কার্যকর উদ্যোগ প্রয়োজন।

শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগতদের অবাধ বিচরণ, বেপরোয়া মোটরসাইকেল চলাচল, নিরাপত্তাকর্মীর স্বল্পতা, পর্যাপ্ত সিসিটিভি নজরদারির অভাব এবং রাতের বেলায় অপর্যাপ্ত আলোর কারণে ক্যাম্পাসে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হয়েছে। পাশাপাশি বিভিন্ন সময়ে আবাসিক হল ও মেসে চুরির ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে। বিশেষ করে নারী শিক্ষার্থীরা হয়রানি ও ইভটিজিংয়ের আশঙ্কায় আরো কার্যকর নিরাপত্তা ব্যবস্থা দাবি করছেন।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সুজানা ইতি বলেন, প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর তিনি ক্যাম্পাসের বাইরের পরিবেশ ও হলের ভেতরের পরিবেশের মধ্যে স্পষ্ট পার্থক্য লক্ষ্য করেছেন। তার ভাষায়, ক্যাম্পাসসংলগ্ন এলাকায় স্থানীয় কিছু মানুষের কুরুচিপূর্ণ আচরণ ও ইভটিজিংয়ের ঘটনা শিক্ষার্থীদের অস্বস্তিতে ফেলে। অন্যদিকে আবাসিক হলের পরিবেশ তুলনামূলক নিরাপদ ও স্বস্তিদায়ক। তবে ছুটির দিনে বহিরাগতদের বেপরোয়া মোটরসাইকেল চলাচল ও উচ্চ শব্দ ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ ব্যাহত করে। তিনি বহিরাগতদের অবাধ প্রবেশ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ফোকলোর বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ঐশি পোদ্দার বলেন, একজন নারী শিক্ষার্থী হিসেবে তিনি বর্তমান নিরাপত্তা পরিস্থিতিকে সন্তোষজনক মনে করেন না। তার মতে, বহিরাগতদের অবাধ বিচরণ, নিরাপত্তাকর্মীর স্বল্পতা এবং পর্যাপ্ত সিসিটিভি নজরদারির অভাব শিক্ষার্থীদের উদ্বেগের অন্যতম কারণ। তিনি বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ, নিরাপত্তাকর্মীর সংখ্যা বৃদ্ধি, আধুনিক নজরদারি ব্যবস্থা চালু এবং হয়রানির ঘটনায় দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান বলেন, ক্যাম্পাসের দুই প্রান্তে নির্মাণাধীন দুটি প্রবেশদ্বারের কাজ শেষ হলে বহিরাগতদের প্রবেশ আরো কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তখন পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমেই ক্যাম্পাসে প্রবেশ নিশ্চিত করা হবে। তিনি জানান, ক্যাম্পাসের বিভিন্ন সড়কে আলোকসজ্জা বাড়ানোর বিষয়টি ইতোমধ্যে প্রশাসনের নজরে আনা হয়েছে। পাশাপাশি ইভটিজিংসহ বিভিন্ন নিরাপত্তাজনিত ঘটনা প্রতিরোধে বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা এবং সিসিটিভি ক্যামেরাগুলোর সচলতা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ, স্বস্তিদায়ক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
সানা/আপ্র/২৭/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

১৮ সেপ্টেম্বরের মধ্যে এমপিও বিল জমার নির্দেশ
১৪ সেপ্টেম্বর ২০২৬

১৮ সেপ্টেম্বরের মধ্যে এমপিও বিল জমার নির্দেশ

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের এমপিওর টাকা ইএফটির মাধ্যমে পাঠাতে আগামী ১৮ স...

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা
১৩ সেপ্টেম্বর ২০২৬

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে যাচ্ছে সরকার। ২০২৭ শিক...

বাংলা-ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ
১২ সেপ্টেম্বর ২০২৬

বাংলা-ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ

দেশের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে প্রয়োজনীয় সামঞ্জস...

শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে মাঠে শিক্ষা প্রশাসন
১২ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে মাঠে শিক্ষা প্রশাসন

শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদান নিশ্চিত করা এবং শিক্ষাঙ্গনে রাজনীতিমুক্ত পরিবেশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই