গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী নুর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০১ পিএম, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ১৯:০১ এএম ২০২৬
কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী নুর
ছবি

ছবি সংগৃহীত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, সরকার কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। একইসঙ্গে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে অভিবাসন ব্যয় কমাতে আন্তরিকভাবে কাজ করছে।

রোববার (৫ জুলাই) সন্ধ্যায় বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, প্রশিক্ষণ কেন্দ্রগুলো থেকে যারা প্রশিক্ষণ সম্পন্ন করবেন, তাদের তথ্য নিয়ে একটি ডাটাবেজ তৈরি করা হবে। বৈদেশিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী ওই ডাটাবেজ থেকেই কর্মীদের বিদেশে যাওয়ার সুযোগ দেওয়া হবে। 

তিনি আরো বলেন, বর্তমানে বিদেশে কেয়ারগিভারের চাহিদা বাড়ছে। তাই এ বিষয়ে প্রশিক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে এবং খুব শিগগিরই এ কার্যক্রম চালু করা হবে। পাশাপাশি সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এক কোটি মানুষের বৈদেশিক কর্মসংস্থানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, এ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে দেশের বিভিন্ন টিটিসি পরিদর্শন করা হচ্ছে। এসব প্রতিষ্ঠানের সক্ষমতা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত ও প্রশিক্ষণ সুবিধা আরো কীভাবে উন্নত করা যায়, তা মূল্যায়ন করা হচ্ছে।

পরিদর্শন শেষে তিনি বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

এসি/আপ্র/০৬/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি নির্বাচনে নতুন নিয়ম
১৪ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি নির্বাচনে নতুন নিয়ম

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি নির্বাচনের নিয়মে পরিবর্তনের উদ্যোগ ন...

১৮ সেপ্টেম্বরের মধ্যে এমপিও বিল জমার নির্দেশ
১৪ সেপ্টেম্বর ২০২৬

১৮ সেপ্টেম্বরের মধ্যে এমপিও বিল জমার নির্দেশ

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের এমপিওর টাকা ইএফটির মাধ্যমে পাঠাতে আগামী ১৮ স...

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা
১৩ সেপ্টেম্বর ২০২৬

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে যাচ্ছে সরকার। ২০২৭ শিক...

বাংলা-ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ
১২ সেপ্টেম্বর ২০২৬

বাংলা-ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ

দেশের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে প্রয়োজনীয় সামঞ্জস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই