গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শিক্ষামন্ত্রীর ভাইরাল অডিও

‘এরা তো ফার্মের মুরগি, বৃষ্টিতে ভিজলেই জ্বর আসবে’

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৪ পিএম, ১৪ জুলাই ২০২৬ | আপডেট: ০৪:১৪ এএম ২০২৬
‘এরা তো ফার্মের মুরগি, বৃষ্টিতে ভিজলেই জ্বর আসবে’
ছবি

ছবি সংগৃহীত

টানা ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর সমালোচনার মধ্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই কথোপকথনের একটি মন্তব্য নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এক পরীক্ষার্থীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে গিয়ে শিক্ষামন্ত্রীকে বলতে শোনা যায়, ‘ওরা তো ফার্মের মুরগি, একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসবে।’ সোমবার (১৩ জুলাই) রাতে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।

জানা গেছে, রাজধানীর সিটি কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে মেয়ের সঙ্গে শিক্ষামন্ত্রীর কথা বলার ব্যবস্থা করেন। রোববার (১২ জুলাই) রাতে হওয়া সেই কথোপকথন অন্য একটি মোবাইল ফোনে ধারণ করা হয় এবং পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়।

কথোপকথনে শিক্ষামন্ত্রী বলেন, একটি বৈঠকে কেউ বলেছিলেন, বৃষ্টিতে ভিজলেই তার মেয়ের জ্বর আসে। সে প্রসঙ্গ টেনে তিনি মন্তব্য করেন, ‘একদিন বৃষ্টিতে ভিজে জ্বর এলে পরের তিন দিনও তো পরীক্ষা দেওয়া যাবে না।’

তবে একই ফোনালাপে শিক্ষামন্ত্রী দাবি করেন, তিনি নিজে পরীক্ষা স্থগিতের পক্ষে ছিলেন। তার ভাষ্য, জেলা প্রশাসক ও আবহাওয়াবিদদের মতামত নেওয়ার পর পূর্বাভাসে বৃষ্টি না থাকার তথ্যের ভিত্তিতে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।

এ সময় শিক্ষার্থী মন্ত্রীকে জানান, বৃষ্টিতে ভিজে অনেক পরীক্ষার্থী ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন এবং পরীক্ষার রুটিনেও পর্যাপ্ত বিরতি না থাকায় তারা চাপে রয়েছেন। জবাবে মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করেই রুটিন প্রণয়ন করা হয়েছে এবং তিনি নিজেই প্রতিটি পরীক্ষার মধ্যে অন্তত একদিন বিরতি রাখার পক্ষে মত দিয়েছিলেন।

এদিকে ফোনালাপের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক শিক্ষার্থী ও অভিভাবক শিক্ষামন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন। একই সঙ্গে বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এসি/আপ্র/১৪/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি নির্বাচনে নতুন নিয়ম
১৪ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি নির্বাচনে নতুন নিয়ম

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি নির্বাচনের নিয়মে পরিবর্তনের উদ্যোগ ন...

১৮ সেপ্টেম্বরের মধ্যে এমপিও বিল জমার নির্দেশ
১৪ সেপ্টেম্বর ২০২৬

১৮ সেপ্টেম্বরের মধ্যে এমপিও বিল জমার নির্দেশ

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের এমপিওর টাকা ইএফটির মাধ্যমে পাঠাতে আগামী ১৮ স...

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা
১৩ সেপ্টেম্বর ২০২৬

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে যাচ্ছে সরকার। ২০২৭ শিক...

বাংলা-ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ
১২ সেপ্টেম্বর ২০২৬

বাংলা-ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ

দেশের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে প্রয়োজনীয় সামঞ্জস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই