গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তিন দফা দাবিতে শিক্ষার্থীদের ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩২ পিএম, ১৪ জুলাই ২০২৬ | আপডেট: ২০:৫১ এএম ২০২৬
তিন দফা দাবিতে শিক্ষার্থীদের ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’
ছবি

ছবি সংগৃহীত

দুর্যোগ পরিস্থিতির কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত, পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। বুধবার (১৫ জুলাই) তারা ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করবেন।

মঙ্গলবার রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এ সময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটামও দেন তারা। পরে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে যান।

আন্দোলনকারীরা জানান, তাদের দাবি রাজধানী নয়, দেশের সব কলেজের শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় উত্থাপন করা হয়েছে। তাদের মতে, চলমান প্রাকৃতিক দুর্যোগে দেশের সব অঞ্চলের পরীক্ষার্থীর পক্ষে সমানভাবে পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব হয়নি। তাই সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া উচিত।

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া এবং ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

এদিকে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নেওয়ায় সেখানে পুলিশ ও শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান সৃষ্টি হয়। একই সময় ওই এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদেরও অবস্থান নিতে দেখা যায়।

এর আগে মঙ্গলবার দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়েও অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেখানে তারা বিভিন্ন স্লোগান দেন। পরে সড়ক ছেড়ে গেলেও বিকেলে আবারো সেখানে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে।

উল্লেখ্য, গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কলেজ নেটওয়ার্ক’ নামে একটি ফেসবুক পেজ থেকে প্রথম এ আন্দোলনের কর্মসূচি প্রচার করা হয়। পরে বিভিন্ন কলেজভিত্তিক ফেসবুক গ্রুপ ও পেজেও তা ছড়িয়ে পড়ে।

এসি/আপ্র/১৪/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি নির্বাচনে নতুন নিয়ম
১৪ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি নির্বাচনে নতুন নিয়ম

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি নির্বাচনের নিয়মে পরিবর্তনের উদ্যোগ ন...

১৮ সেপ্টেম্বরের মধ্যে এমপিও বিল জমার নির্দেশ
১৪ সেপ্টেম্বর ২০২৬

১৮ সেপ্টেম্বরের মধ্যে এমপিও বিল জমার নির্দেশ

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের এমপিওর টাকা ইএফটির মাধ্যমে পাঠাতে আগামী ১৮ স...

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা
১৩ সেপ্টেম্বর ২০২৬

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে যাচ্ছে সরকার। ২০২৭ শিক...

বাংলা-ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ
১২ সেপ্টেম্বর ২০২৬

বাংলা-ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ

দেশের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে প্রয়োজনীয় সামঞ্জস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই