গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

‘ফার্মের মুরগি’ মন্তব্য নিয়ে শিক্ষার্থীদের কাছে মন্ত্রীর দুঃখ প্রকাশ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৫ পিএম, ১৪ জুলাই ২০২৬ | আপডেট: ১২:৩৫ এএম ২০২৬
‘ফার্মের মুরগি’ মন্তব্য নিয়ে শিক্ষার্থীদের কাছে মন্ত্রীর দুঃখ প্রকাশ
ছবি

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন -ছবি সংগৃহীত

এইচএসসি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ হিসেবে তুলনা করার অভিযোগ ওঠার পর নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

শিক্ষামন্ত্রী বলেন, “আমার ব্যক্তিগত মন্তব্য, সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন। সেই ব্যাপারেও বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলিনি। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি।”

টানা বৃষ্টির মধ্যে সোমবার পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়।

এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। অভিযোগ ওঠে, অডিওতে থাকা পুরুষ কণ্ঠটি শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের। সেখানে পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে দাবি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

ওই অভিযোগের পর মঙ্গলবার শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে। আন্দোলনে ‘তুমি কে, আমি কে-ফার্মের মুরগি’, ‘কে বলেছে, কে বলেছে-শিক্ষামন্ত্রী’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামে একটি পেজ খুলে শিক্ষার্থীদের দাবির পক্ষে প্রচার চালানো হয়।

শিক্ষার্থীদের অভিযোগের সূত্রপাত হয় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও থেকে। ওই অডিওতে একজন পুরুষকে বলতে শোনা যায়, “আমি এভাবে মিটিংয়ে বলতেছিলাম যে, এরা (এইচএসসি পরীক্ষার্থী) তো ফার্মের মুরগি, কিন্তু মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে, আমার মেয়ের তাই হয়। তো আমি বললাম, দৌড়-লাফ ঝাঁপ দিয়ে পরীক্ষা দিতে যাবে, বৃষ্টির মধ্যে মাথায় পানি পড়বে, পরের দিন ঠিকঠাক পরীক্ষা দিতে পারবে না।”

তবে ওই অডিওর সত্যতা সম্পর্কে কোনো স্বাধীনভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের সমস্যার বিষয়টি বিবেচনায় নিয়ে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যার পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের যেসব জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে, সেসব পরীক্ষার্থীর জন্য নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সময়ই সারাদেশে বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, “গতকাল যে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান এবং যুক্তিবিদ্যার পরীক্ষা হয়েছে, সেই সময় বৃষ্টি ছিল। অনেকে ভিজেছে এবং পরীক্ষা সঠিকভাবে দিতে পারেনি-এ ধরনের অভিযোগ এসেছে।”

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের অভিযোগ বিবেচনা করেই পুনঃপরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সানা/আপ্র/১৪/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হাওরের প্রত্যন্ত স্কুলে পাঠদান করে প্রশংসায় ববি হাজ্জাজ
২৮ জুলাই ২০২৬

হাওরের প্রত্যন্ত স্কুলে পাঠদান করে প্রশংসায় ববি হাজ্জাজ

হাওরাঞ্চলের শিক্ষার বাস্তব চিত্র জানতে সুনামগঞ্জের প্রত্যন্ত এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শ...

এআই ব্যবহার করে উত্তর লিখতে গিয়ে বহিষ্কার এইচএসসি পরীক্ষার্থী
২৮ জুলাই ২০২৬

এআই ব্যবহার করে উত্তর লিখতে গিয়ে বহিষ্কার এইচএসসি পরীক্ষার্থী

তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে পরীক্ষায় অসদুপায়ের অভিযোগে চট্টগ্রামে এক এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার...

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
২৭ জুলাই ২০২৬

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। ওইদিন সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণ...

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে ৩০ জুলাই
২৬ জুলাই ২০২৬

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে ৩০ জুলাই

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পেতে অধীর অপেক্ষায় সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী। তাদের ফল নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই