গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০২ আগস্ট ২০২৬

মেনু

নভেম্বরে ঢাবি ভর্তি আবেদন, ডিসেম্বরে পরীক্ষা শুরু

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৬ পিএম, ০২ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:৫০ এএম ২০২৬
নভেম্বরে ঢাবি ভর্তি আবেদন, ডিসেম্বরে পরীক্ষা শুরু
ছবি

ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) প্রথম বর্ষে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মাধ্যমে।

রোববার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

ভর্তি পরীক্ষার সময়সূচি

সূচি অনুযায়ী, ৫ ডিসেম্বর আইবিএ ইউনিট, ১২ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন) এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আইবিএ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হবে। অন্য সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষার কেন্দ্র

আইবিএ ও চারুকলা ইউনিট ছাড়া অন্য তিনটি ইউনিটের পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ঢাকার বাইরে কেন্দ্রগুলো হলো—রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

নম্বর বণ্টন

চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্যান্য ইউনিটে ৬০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে।

চারুকলা ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা এবং আইবিএ ইউনিটে ৭০ নম্বরের এমসিকিউ ও ৩০ নম্বরের বর্ণনামূলক পরীক্ষা নেওয়া হবে।

ভর্তির মেধাতালিকা মোট ১২০ নম্বরের ভিত্তিতে প্রস্তুত করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ নম্বর এবং এসএসসি ও এইচএসসি বা সমমানের ফলাফলের ভিত্তিতে থাকবে ২০ নম্বর।

আবেদন যোগ্যতা

আবেদনকারীদের ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান এবং ২০২৬ সালের উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বিজ্ঞান ইউনিট: বিজ্ঞান বিভাগের জন্য দুই পরীক্ষার জিপিএর যোগফল ন্যূনতম ৮.০ এবং পৃথকভাবে ৩.৫। মানবিক ও বাণিজ্য বিভাগের আবেদনকারীদের জন্য জিপিএর যোগফল ন্যূনতম ৭.৫ এবং পৃথকভাবে ৩.০।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: জিপিএর যোগফল ন্যূনতম ৭.৫ এবং পৃথকভাবে ৩.০। বিজ্ঞান বিভাগের আবেদনকারীদের জন্য যোগফল ৮.০ ও পৃথকভাবে ৩.৫।

ব্যবসায় শিক্ষা ইউনিট: জিপিএর যোগফল ন্যূনতম ৭.৫ এবং পৃথকভাবে ৩.০। বিজ্ঞান বিভাগের আবেদনকারীদের জন্য যোগফল ৮.০ ও পৃথকভাবে ৩.৫। চারুকলা ইউনিট: জিপিএর যোগফল ন্যূনতম ৬.৫ এবং পৃথকভাবে ৩.০।

সভায় বিজ্ঞান ইউনিটে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য তাদের পাঠ্যক্রম অনুযায়ী পৃথক প্রশ্নপত্র প্রণয়নের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

এ ছাড়া ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস আগামী ২৮ মার্চ শুরু হবে।

এসি/আপ্র/০২/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ধাপে ধাপে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল চালু হবে: ববি হাজ্জাজ
০২ আগস্ট ২০২৬

ধাপে ধাপে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল চালু হবে: ববি হাজ্জাজ

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে স্কুল মিল কর্মসূচি চালু করার পরিকল্পনার কথা জানিয়েছেন...

সরকারের আশ্বাসে শাহবাগ ছাড়লেন প্রাথমিকের নতুন শিক্ষকরা
০২ আগস্ট ২০২৬

সরকারের আশ্বাসে শাহবাগ ছাড়লেন প্রাথমিকের নতুন শিক্ষকরা

সরকারের নতুন সিদ্ধান্ত ও আশ্বাসের পর রাজধানীর শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়ে...

প্রাথমিকে নতুন শিক্ষকদের যোগদান ১ অক্টোবর
০২ আগস্ট ২০২৬

প্রাথমিকে নতুন শিক্ষকদের যোগদান ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ১ অক্...

নজরুল বিশ্ববিদ্যালয়-বাকৃবির যৌথ রোভার ক্যাম্প অনুষ্ঠিত
০১ আগস্ট ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয়-বাকৃবির যৌথ রোভার ক্যাম্প অনুষ্ঠিত

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই