গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কলেজে ভর্তিতে আসন কত, সংকট হবে নাকি শূন্য থাকবে?

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৭ পিএম, ০৯ আগস্ট ২০২৬ | আপডেট: ০১:৪১ এএম ২০২৬
কলেজে ভর্তিতে আসন কত, সংকট হবে নাকি শূন্য থাকবে?
ছবি

ছবি সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আগামীকাল সোমবার (১০ আগস্ট)। এবার পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছিলেন ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। তাদের সবাই উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণিতে ভর্তি হলেও সারাদেশে আসন সংকট হওয়ার আশঙ্কা নেই। বরং অনেক কলেজে উল্লেখযোগ্যসংখ্যক আসন শূন্য থাকার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে, সারাদেশের কলেজ ও মাদরাসাগুলোয় একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন রয়েছে ২৬ লাখের বেশি। এর বিপরীতে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ৫৭ হাজারের বেশি।

এ ছাড়া পরীক্ষার প্রথম দিনেই ১১টি শিক্ষা বোর্ডে ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। পরবর্তী পরীক্ষাগুলোতেও কিছু পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। অর্থাৎ ফরম পূরণ করলেও তাদের সবাই পরীক্ষায় অংশ নেননি।

ফলে সব পরীক্ষার্থী উত্তীর্ণ হলেও একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সামগ্রিকভাবে আসন সংকট হওয়ার সম্ভাবনা নেই। বরং অন্যান্য বছরের মতো এবারও অনেক আসন খালি থাকতে পারে।

তবে কতসংখ্যক আসন শূন্য থাকবে, তা নির্ভর করবে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ওপর। পাসের হার বেশি হলে খালি আসনের সংখ্যা কমবে। অন্যদিকে পাসের হার কম হলে শূন্য আসনের সংখ্যা আরো বাড়তে পারে।

নামী কলেজে ভর্তিতে তীব্র প্রতিযোগিতা

সারাদেশে আসন পর্যাপ্ত থাকলেও ঢাকা, বিভাগীয় শহর এবং বিভিন্ন জেলার নামী কলেজগুলোতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখা দিতে পারে।

এসএসসি উত্তীর্ণদের বড় একটি অংশ পছন্দের তালিকায় নামী কলেজগুলোকে অগ্রাধিকার দেয়। ফলে হাতেগোনা কিছু কলেজে আবেদনের সংখ্যা তুলনামূলক বেশি হয়। এসব প্রতিষ্ঠানে আসনসংখ্যার তুলনায় আবেদন বেশি হওয়ায় প্রতিযোগিতাও বাড়ে।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শাখার এক কর্মকর্তা জানান, অনেক সময় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরাও একাধিকবার আবেদন করেও পছন্দের কলেজে ভর্তির সুযোগ পায় না। এর অন্যতম কারণ, তারা পছন্দক্রমে মাত্র একটি বা দুটি কলেজ রাখে।

ওই কর্মকর্তা বলেন, কোনো একটি কলেজে জিপিএ-৫ পাওয়া বিপুলসংখ্যক শিক্ষার্থী আবেদন করলে বিষয়ভিত্তিক নম্বরের ভিত্তিতে মেধাক্রম তৈরি হয়। ফলে একই ফলাফল থাকা শিক্ষার্থীদের মধ্যেও তুলনামূলক বেশি নম্বর পাওয়া শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পায়।

এ কারণে শিক্ষার্থীদের পছন্দক্রমে একাধিক কলেজ রাখার পরামর্শ দিয়েছেন তিনি। তার মতে, ভর্তি নিশ্চিত করার সম্ভাবনা বাড়াতে শিক্ষার্থীদের কমপক্ষে পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখা উচিত।

সব মিলিয়ে সারাদেশে একাদশ শ্রেণিতে আসন পর্যাপ্ত থাকলেও পছন্দের ও নামী কলেজগুলোতে ভর্তি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা এবারও তীব্র হতে পারে।

এসি/আপ্র/০৯/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি নির্বাচনে নতুন নিয়ম
১৪ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি নির্বাচনে নতুন নিয়ম

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি নির্বাচনের নিয়মে পরিবর্তনের উদ্যোগ ন...

১৮ সেপ্টেম্বরের মধ্যে এমপিও বিল জমার নির্দেশ
১৪ সেপ্টেম্বর ২০২৬

১৮ সেপ্টেম্বরের মধ্যে এমপিও বিল জমার নির্দেশ

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের এমপিওর টাকা ইএফটির মাধ্যমে পাঠাতে আগামী ১৮ স...

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা
১৩ সেপ্টেম্বর ২০২৬

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে যাচ্ছে সরকার। ২০২৭ শিক...

বাংলা-ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ
১২ সেপ্টেম্বর ২০২৬

বাংলা-ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ

দেশের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে প্রয়োজনীয় সামঞ্জস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই