গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কলকাতায় মিছিল করে তোপের মুখে জয়া আহসান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৩৪ পিএম, ১৬ আগস্ট ২০২৬ | আপডেট: ০৬:২৪ এএম ২০২৬
কলকাতায় মিছিল করে তোপের মুখে জয়া আহসান
ছবি

জয়া আহসান

কলকাতার চলচ্চিত্র অঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন জয়া আহসান। অভিনয় আর কাজ নিয়েই সাধারণত ব্যস্ত থাকতে দেখা যায় তাকে। রাজনৈতিক কোনো বিষয়ে প্রকাশ্যে জড়াতেও খুব একটা দেখা যায় না এই অভিনেত্রীকে। তবে এবার কিছুটা ভিন্ন ভূমিকায় কলকাতার রাজপথে দেখা গেল তাকে। 

 

নারীদের নিরাপত্তার দাবিতে আয়োজিত এক মিছিলে অংশ নেওয়ার পাশাপাশি স্লোগান ও সমবেত গানে কণ্ঠ মেলান জয়া। ভারতের স্বাধীনতা দিবসের আগের রাতে কলকাতায় নারীদের নিরাপত্তার দাবিতে এই মিছিলের আয়োজন করা হয়। 

 

পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পালের ডাকে আয়োজিত কর্মসূচিতে রাজনীতিক, নারী বিধায়ক, সাধারণ মানুষের পাশাপাশি বাংলা চলচ্চিত্র ও সংগীতজগতের একাধিক তারকাও অংশ নেন। 

 

মিছিলে জয়া আহসানের সঙ্গে ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল, সংগীতশিল্পী ইমন চক্রবর্তী, পৌষালীসহ আরও অনেকে। এ সময় মিছিল থেকে নারীদের নিরাপত্তার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পাশাপাশি সমবেত কণ্ঠে ‘কারার ঐ লৌহ কপাট’ গানেও কণ্ঠ মেলাতে দেখা যায় জয়া ও অন্য তারকাদের।

 


মিছিলের ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই জয়া আহসানকে ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। বিশেষ করে বাংলাদেশের নাগরিক হয়েও কলকাতার একটি স্থানীয় কর্মসূচিতে তার অংশগ্রহণের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। 

নেটিজেনদের একাংশের প্রশ্ন- বাংলাদেশের একজন শিল্পী হিসেবে জয়া কেন কলকাতার এমন কর্মসূচিতে অংশ নিলেন? তাদের মতে, অন্য দেশের রাজনৈতিক বা সামাজিক কর্মসূচিতে কোনো তারকার অংশ নেওয়ার আগে বিষয়টি নিয়ে ভাবা প্রয়োজন। 

তবে বিপরীত মতও রয়েছে। অনেকেই জয়ার পাশে দাঁড়িয়ে বলছেন, নারীর নিরাপত্তা কোনো নির্দিষ্ট দেশের বিষয় নয়; এটি সার্বজনীন একটি দাবি। একজন শিল্পী হিসেবে নারীদের নিরাপত্তার দাবিতে রাজপথে দাঁড়ানোকে তারা ইতিবাচকভাবেই দেখছেন। জানা গেছে, কলকাতার রাতের রাজপথ নারীদের জন্য আরও নিরাপদ করার দাবিতেই এ কর্মসূচির আয়োজন করা হয়। 

 

আয়োজকদের বক্তব্য অনুযায়ী, এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে আয়োজিত কর্মসূচি নয়; বরং নারীদের নিরাপত্তা ও নিরাপদ চলাচলের দাবিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। 

 

সেই কর্মসূচিতেই রাজনীতিক, তারকা ও সাধারণ মানুষের সঙ্গে একাত্ম হয়ে মিছিলে হাঁটেন জয়া আহসান। এদিকে সম্প্রতি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। সিনেমাটি দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে।

ডিসি/আপ্র/১৬/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই