গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

‘টক্সিক’-এ অশালীনতা নেই বললেন যশ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৪০ পিএম, ১৬ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:৫৫ এএম ২০২৬
‘টক্সিক’-এ অশালীনতা নেই বললেন যশ
ছবি

ছবি সংগৃহীত

‘টক্সিক’সিনেমায় শুধু কিয়ারার সঙ্গেই নয়, তারা সুতারিয়ার সঙ্গেও বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে যশের। একটি দৃশ্যে অভিনেতাকে নগ্নও দেখা গিয়েছে। তবে ‘টক্সিক’-এর ‘তবাহী’গান প্রকাশ্যে আসার পর যশের বিতর্কে এগিয়ে কিয়ারা। অনেকের মন্তব্য  ‘সন্তানের মা হয়ে কীভাবে এমন দৃশ্যে অভিনয় করলেন তিনি। 

 

এই বিষয়টিতে নায়িকার পাশে দাঁড়িয়েছেন যশ। কিয়ারার নিষ্ঠা ও পরিশ্রমেরও প্রশংসা করেন তিনি। এদিকে এবার ছবিতে একাধিক যৌনদৃশ্য নিয়ে মুখ খুললেন দক্ষিণী তারকা। অভিনেতার বক্তব্য, ছবিতে যৌন দৃশ্য থাকলেও কোনও অশালীনতা নেই।


তার কথায়, ‘অশালীনতা মোটেই সমর্থনযোগ্য নয়। আপনারা ভালো করে দেখলে বুঝবেন, আমি তো চুম্বন পর্যন্ত করিনি। সব কিছুরই একটা সীমা আছে, আমরা সেটা বুঝি।’ যৌনতার দৃশ্য কীভাবে ক্যামেরাবন্দি করা হবে, সেই বিষয়েও কথা বলেন যশ। তার কথায়, বিষয়গুলি সুন্দর ভাবে ক্যামেরাবন্দি করতে হয়। যশ মনে করেন, কোনও দৃশ্যকে সুদৃশ করে তোলার দায়িত্ব একজন স্রষ্টারই। 

 

সেই সঙ্গে অভিনেতা এ-ও জানান, এই ছবিটি আসলে নতুন প্রজন্মের দর্শকের জন্য। উদার মন নিয়ে ছবিটি দেখার কথাও বলেন তিনি। 

 

সেই সঙ্গে স্পষ্ট করে দেন, এই ছবিটি প্রেক্ষাগৃহে দেখলেই সবচেয়ে ভাল স্বাদ উপভোগ করা যাবে। যশ বলেন, ‘একজন অভিনেতা হিসেবে অনেক সময় নানা ধরনের সমালোচনার মুখে পড়তে হয়। 

কিন্তু সেগুলো নিয়ে ভাবার প্রয়োজন নেই। 

 

নিজের বিশ্বাস অনুযায়ী কাজ করে যেতে হবে। মানুষ শেষ পর্যন্ত সেই কাজেরই প্রশংসা করবে। হয়তো আমরা সময়ের থেকে একটু এগিয়ে আছি।’

ডিসি/আপ্র/১৬/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু
২৯ অক্টোবর ২০২৬

শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

অতিরিক্ত সচিব পদমর্যাদায়

বিশ্বকাপ মাতানো সঞ্জয় আবারও গাইবেন ঢাকায়
২৯ অক্টোবর ২০২৬

বিশ্বকাপ মাতানো সঞ্জয় আবারও গাইবেন ঢাকায়

ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সংগীত...

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
২৯ অক্টোবর ২০২৬

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় এজাহারনামীয় আসামি ঢাকাই চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আ...

অবশেষে প্রেমের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর
২৯ অক্টোবর ২০২৬

অবশেষে প্রেমের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর

প্রেমের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। তবে আগামী দুই থেকে তিন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে