গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘আওয়ারাপান টু’

বক্স অফিসে ইমরান হাশমির ইতিহাস

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৩ পিএম, ১৭ আগস্ট ২০২৬ | আপডেট: ০০:২৯ এএম ২০২৬
বক্স অফিসে ইমরান হাশমির ইতিহাস
ছবি

ইমরান হাশমি

বক্স অফিসে দুর্দান্ত গতিতে ছুটছে বলিউড অভিনেতা ইমরান হাশমির নতুন সিনেমা ‘আওয়ারাপান টু’। মুক্তির মাত্র তিন দিনের মাথায় বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করেছে সিনেমাটি। 

 

সেই সঙ্গে এটি ইমরান হাশমির একক অভিনীত সিনেমাগুলোর মধ্যে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে মুক্তির প্রথম তিন দিনে সিনেমাটি ৮১ কোটি ৭৫ লাখ রুপি নেট আয় করেছে, যার গ্রস আয় দাঁড়িয়েছে ৯৮ কোটি ১০ লাখ রুপি।

 

 আন্তর্জাতিক বাজারের আয় যুক্ত হয়ে বিশ্বজুড়ে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১১০ কোটি ১০ লাখ রুপিতে। শুক্রবার মুক্তির প্রথম দিনে ছবিটি ২২ কোটি রুপি সংগ্রহ করে। 

 

শনিবার আয় আরও বেড়ে দাঁড়ায় ৩৩ কোটি ৭৫ লাখ রুপিতে এবং রোববার ভারতের ৯ হাজার ৪০৩টি শো থেকে এটি সংগ্রহ করে ২৬ কোটি রুপি।

 


২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আওয়ারাপান’-এর সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে এটি। ফ্লপ হওয়া এর প্রথম কিস্তির মোট আয় ছিল ৭ কোটি ৭৫ লাখ রুপি, যা মুক্তির প্রথম দিনেই পেছনে ফেলে নতুন কিস্তি। 

 

এদিকে ইমরান হাশমির ক্যারিয়ারের অন্যান্য হিট সিনেমার প্রথম দিনের আয় করা সিনেমাগুলো- ‘হক’ (২০ কোটি), ‘রাজ টু’ (২৫ কোটি ৫০ লাখ), ‘এক থি ডায়েন’ (২৬ কোটি) ও ‘জান্নাত’-এর (৩০ কোটি); যার রেকর্ড ভেঙেছে ‘আওয়ারাপান টু’। 

 

শুধু তাই নয়, একই সময়ে মুক্তি পাওয়া সানি দেওলের ‘বাটোয়ারা ১৯৪৭’ সিনেমার সঙ্গে লড়াইয়ে আয়ের দিক থেকে বেশ বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ‘আওয়ারাপান টু’। 

 

নীতিন কক্কড় পরিচালিত এই সিনেমায় ইমরান হাশমির পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি। 

 

সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও প্রেক্ষাগৃহে দর্শকদের বিপুল উপস্থিতি ও প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি।

ডিসি/আপ্র/১৭/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই