গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জন্মদিন পালন করতেন না নায়ক ফারুক

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৯ পিএম, ১৮ আগস্ট ২০২৬ | আপডেট: ১০:২০ এএম ২০২৬
জন্মদিন পালন করতেন না নায়ক ফারুক
ছবি

ছবি সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের নন্দিত অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুকের জন্মদিন আজ। চলচ্চিত্র অঙ্গনে ‘মিয়া ভাই’ নামে পরিচিত এই অভিনেতা গ্রামীণ পটভূমির সিনেমায় দাপুটে অভিনয়ের মাধ্যমে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।

১৯৪৮ সালের ১৮ আগস্ট গাজীপুরে জন্মগ্রহণ করেন ফারুক। বাবা আজগার হোসেন পাঠানের পাঁচ মেয়ে ও দুই ছেলের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

তবে জীবদ্দশায় নিজের জন্মদিন পালন করতেন না ফারুক। ১৯৭৫ সালের পর থেকে ১৮ আগস্টকে আর আনন্দের দিন হিসেবে উদযাপন করেননি তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ঠ অনুসারী ফারুক ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সপরিবারে হত্যাকাণ্ডের পর নিজের জন্মদিন পালন বন্ধ করে দেন।

ছাত্রজীবনেই রাজনীতিতে যুক্ত হন ফারুক। ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও ১৯৭০ সালের নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধেও অংশ নেন তিনি।

মুক্তিযুদ্ধের আগেই চলচ্চিত্রে যাত্রা শুরু হয় ফারুকের। এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ সিনেমার মাধ্যমে ১৯৭১ সালে বড় পর্দায় অভিষেক হয় তার। এতে তার বিপরীতে অভিনয় করেন কবরী।

এরপর খান আতাউর রহমানের ‘আবার তোরা মানুষ হ’ এবং নারায়ণ ঘোষ মিতার ‘আলোর মিছিল’ সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন। ১৯৭৫ সালে ‘সুজন সখী’ ও ‘লাঠিয়াল’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পান।

ফারুক অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘নয়নমনি’, ‘মাটির মায়া’, ‘সূর্যগ্রহণ’, ‘সারেং বৌ’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘নদের চাঁদ’, ‘সখী তুমি কার’, ‘দোস্তী’, ‘লাল কাজল’, ‘ঝিনুক মালা’, ‘বিরাজ বৌ’, ‘শিমুল পারুল’, ‘মিয়া ভাই’, ‘পদ্মা মেঘনা যমুনা’, ‘জীবন সংসার’ ও ‘কোটি টাকার কাবিন’।

অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা ও ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। পরে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আমৃত্যু সম্পৃক্ত ছিলেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

অভিনয়ের জন্য ক্যারিয়ারের শুরুতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ফারুক। ‘লাঠিয়াল’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার অর্জন করেন তিনি। ২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা দেওয়া হয়।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০২৩ সালের ১৫ মে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই কিংবদন্তি অভিনেতা। জন্মদিনে বিশেষ কোনো আয়োজন না থাকলেও তার অভিনীত সিনেমা ও স্মরণীয় চরিত্রের মধ্য দিয়ে আজও দর্শকের মনে বেঁচে আছেন ‘মিয়া ভাই’ ফারুক।

এসি/আপ্র/১৮/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই