গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ব্যাচেলর ফ্ল্যাটে রাফসান-সুনেরাহ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০০ পিএম, ২০ আগস্ট ২০২৬ | আপডেট: ০১:৫০ এএম ২০২৬
ব্যাচেলর ফ্ল্যাটে রাফসান-সুনেরাহ
ছবি

ব্যাচেলর ফ্ল্যাটে রাফসান-সুনেরাহ

বিশ্বকাপ ফুটবলের টানটান উত্তেজনা আর হাসির রেশ কাটতে না কাটতেই দর্শকদের জন্য আবারও বড় ধামাকা নিয়ে হাজির নির্মাতা কাজল আরেফিন অমি। 

 

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টায় জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ-তে একযোগে মুক্তি পাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন এবং বহুল প্রতীক্ষিত চ্যাপ্টার ১৪। 

 

আগের চ্যাপ্টারে ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল উন্মাদনার পর, এবারের গল্পে যুক্ত হচ্ছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য এবারের সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! 

 

ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার এন্ট্রি নিচ্ছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান ‘ছোট ভাই’ এবং  ফ্যাশন ব্লগার ও ইনফ্লুয়েন্সার সুনেরাহ। 

ব্যাচেলর ফ্ল্যাটের চিরচেনা বিশৃঙ্খলার সঙ্গে এই দুই তারকার উপস্থিতি গল্পে যে দারুণ কোনো টুইস্ট আনতে যাচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না। 

 

অসুস্থতা কাটিয়ে চ্যাপ্টার ১৩-তে অভাবনীয় সাড়া পাওয়ার পর, দর্শকদের এই বিপুল ভালোবাসার প্রতিদান দিতেই দ্রুততম সময়ের মধ্যে নতুন চমক নিয়ে হাজির হলেন নির্মাতা অমি। চ্যাপ্টার ১৪-তে ১০৫ থেকে ১১২ মোট ৮টি পর্ব প্রচার হবে।

ডিসি/আপ্র/২০/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই