গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ডিভোর্স মামলা প্রত্যাহার, গোবিন্দ-সুনীতার সংসারে নতুন মোড়

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০২:২৯ পিএম, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ২৩:৪২ এএম ২০২৬
ডিভোর্স মামলা প্রত্যাহার, গোবিন্দ-সুনীতার সংসারে নতুন মোড়
ছবি

গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার

বলিউড অভিনেতা গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য টানাপোড়েন নিয়ে দেড় বছর ধরে চলা আলোচনা এবার নতুন মোড় নিয়েছে। বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নিয়েছেন সুনীতা। ফলে আপাতত ভেঙে যাওয়ার পথে থাকা এই তারকা দম্পতির সংসার নিয়ে জল্পনায় ইতি পড়েছে।

গত বুধবার (১৯ আগস্ট) মুম্বাইয়ের বান্দ্রা পারিবারিক আদালতে গিয়ে নিজের দায়ের করা বিবাহবিচ্ছেদের মামলাটি প্রত্যাহার করেন সুনীতা। বিষয়টি প্রকাশ্যে আসার পর গোবিন্দর দলও স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছে।

২০২৪ সালে বান্দ্রা পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন সুনীতা। এরপর থেকেই দম্পতির দাম্পত্য কলহ নিয়ে বিভিন্ন সময়ে নানা আলোচনা ও খবর প্রকাশিত হয়। স্বামীকে নিয়ে প্রকাশ্যেও মন্তব্য করেছিলেন সুনীতা। এতে প্রায় সাড়ে তিন দশকের দাম্পত্য টিকে থাকবে কি না, তা নিয়ে অনুরাগীদের মধ্যেও প্রশ্ন তৈরি হয়।

বুধবার সকালে সুনীতাকে মুম্বাইয়ের পারিবারিক আদালতে দেখা যায়। আদালত থেকে বের হওয়ার সময় তিনি পাপারাজ্জিদের এড়িয়ে যান এবং কোনো মন্তব্য করেননি। তাঁর সঙ্গে ছিলেন ছেলে যশবর্ধন আহুজা। আদালতে যাওয়ার কারণ জানতে চাইলে যশবর্ধন শুধু ‘কিছু না’ বলে মাকে নিয়ে গাড়িতে উঠে যান।

সুনীতার এমন আচরণ দেখে অনেকে ধারণা করেছিলেন, গোবিন্দ-সুনীতার বিচ্ছেদ হয়তো চূড়ান্ত হতে যাচ্ছে। কিন্তু পরে জানা যায়, উল্টো বিবাহবিচ্ছেদের পথ থেকে সরে এসেছেন সুনীতা। আদালতে গিয়ে তিনি মামলাটি প্রত্যাহার করে নেন।

তবে মামলা প্রত্যাহারের ঘটনায় গোবিন্দর ম্যানেজার শশী সিনহা ক্ষোভ প্রকাশ করেছেন। এক বলিউড সংবাদমাধ্যমকে তিনি বলেন, মামলা প্রত্যাহার করারই যদি সিদ্ধান্ত ছিল, তাহলে বিষয়টি এত দূর গড়ানোর প্রয়োজন ছিল না।

শশী সিনহার ভাষ্য, পারিবারিক বিষয় ঘরে বসে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া যেত। দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ প্রকাশ্যে থাকায় গোবিন্দর পরিবারকেও বিব্রতকর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

গোবিন্দ ও সুনীতা আহুজা ১৯৮৭ সালে বিয়ে করেন। তাঁদের দুই সন্তান-মেয়ে টিনা আহুজা ও ছেলে যশবর্ধন আহুজা। দীর্ঘ দাম্পত্যজীবনের পর গত দেড় বছর ধরে বিচ্ছেদের গুঞ্জন চললেও সুনীতার মামলা প্রত্যাহারে আপাতত সেই অধ্যায়ে নতুন মোড় এসেছে।
সানা/আপ্র/২২/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই